shono
Advertisement

Breaking News

Donald Trump

'ওঁর চিন্তিত হওয়া উচিত', পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আগেও খামেনেইকে হুঁশিয়ারি  ট্রাম্পের

অতীতে পরমাণুচুক্তি নিয়ে টানাপোড়েনে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সাফ কথা, আমেরিকার শর্তে রাজি না হল ভয়ংকর পরিণতি হবে মধ্যপ্রাচ্যের দেশটির।
Published By: Kishore GhoshPosted: 11:03 AM Feb 05, 2026Updated: 12:10 PM Feb 05, 2026

'ওঁর চিন্তিত হওয়া উচিত।' পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আগে এই ভাষাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার থেকে ওমানে শুরু হবে বহু প্রতিক্ষিত আলোচনা। যেখানে ট্রাম্প এবং খামেনেইয়ের দূতেরা মুখোমুখি হবেন। তার আগে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, অবশ্যই খামেনেইয়ের চিন্তিত হওয়া উচিত! ঠিক কী বলেছেন ট্রাম্প?

Advertisement

অতীতে পরমাণু চুক্তি নিয়ে টানাপোড়েনে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সাফ কথা, আমেরিকার শর্তে রাজি না হল ভয়ংকর পরিণতি হবে মধ্যপ্রাচ্যের দেশটির। সম্প্রতি ইরানে গণবিক্ষোভে খামেনেইয়ের দমননীতি নিয়ে সমলাোচনা করেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। যদিও প্রতি ক্ষেত্রে তেহরান বুঝিয়ে দিয়েছে, তারা কোনওভাবেই মাথা নত করতে রাজি নয়। এর মধ্যেই অবশ্য পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় রাজি হয়েছে উভয় দেশ।

একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, ওমানে আলোচনার টেবিলে মুখোমুখি হবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। এর পরেও এক সাংবাদিক সম্মেলনে দাবাং ট্রাম্পের মন্তব্য, ‘‘আমি এটাই বলব ওঁর (খামেনেইয়ের) খুব চিন্তিত হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত।’’ প্রশ্ন উঠছে, আলোচনার আগেই চাপ বাড়ানোর কৌশল ট্রাম্পের? এর পর খামেনেই মার্কিন শর্তে রাজি না হলে তেহরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement