shono
Advertisement
Donald Trump

দিল্লির ইন্ডিয়া গেটে নজর ট্রাম্পের! প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বললেন...

ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার নয়াদিল্লির ইন্ডিয়া গেট! ব্রিটিশ আমলের এই স্থাপত্যের মতো আমেরিকার ওয়াশিংটন ডিসি-তেও 'বিজয় তোরণ' নির্মাণের ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Saurav NandiPosted: 02:26 PM Feb 03, 2026Updated: 02:27 PM Feb 03, 2026

ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার নয়াদিল্লির ইন্ডিয়া গেট! ব্রিটিশ আমলের এই স্থাপত্যের মতো আমেরিকার ওয়াশিংটন ডিসি-তেও 'বিজয় তোরণ' নির্মাণের ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখলেন, "ভারতের এই বিজয় তোরণটি খুবই সুন্দর। আমাদেরটাই হবে সর্বশ্রেষ্ঠ।"

Advertisement

আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতেই পটোম্যাক নদীর তীরে ইন্ডিয়া গেটের মতো স্থাপত্যের নির্মাণের পরিকল্পনা করেছেন ট্রাম্প। সমাজমাধ্যমে পোস্টের আগে এয়ারফোর্স ওয়ানেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, বিশ্বের অনেক দেশেই এই ধরনের বিজয় তোরণ রয়েছে। আমেরিকা এরকম কিছু না থাকাটা অস্বাভাবিকই। কিন্তু এবার তিনি যে বিজয় তোরণ নির্মাণের কথা ভাবছেন, তা সবচেয়ে বড় হবে। ট্রাম্প বলেছিলেন, "বিশ্বের ৫৭টা শহরে এই ধরনের বিজয় তোরণ রয়েছে। ওয়াশিংটন ডিসি-তে নেই। আমি চাই, এটা সবচেয়ে বড় হোক। আমরাই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ।"

গত বছর ডিসেম্বরও মার্কিন সংবাদমাধ্যম 'পলিটিকো'-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী মাস দুয়েকের মধ্যেই বিজয় তোরণ নির্মাণের কাজ শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে তিনটি নকশাও প্রকাশ্যে এনেছিলেন তিনি। একটি ছোট, একটি মাঝারি এবং তৃতীয়টি বড়। ট্রাম্প জানিয়েছিলেন, তিনটি নকশার মধ্যে বড় স্থাপত্যটিই তাঁর ভালো লেগেছে। তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ট্রাম্প। প্রস্তাবিত জমিটি ‘ন্যাশনাল পার্ক সার্ভিস’-এর অধীনে থাকায় প্রয়োজন একাধিক সরকারি দপ্তরের ছাড়পত্র।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement