shono
Advertisement
PM Narendra Modi

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রবের সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একাধিক পদক্ষেপ

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি পৌছন নেদারল্যান্ডসে। শনিবার দ্য হেগ শহরে একটি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা করেন তিনি। এরপর তিনি ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।
Published By: Subhodeep MullickPosted: 10:27 AM May 17, 2026Updated: 10:27 AM May 17, 2026

শনিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম গুরুত্বপূ্র্ণ ইউরোপীয় অংশীদার হিসাবে বর্ণনা করেছেন মোদি।

Advertisement

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি পৌছন নেদারল্যান্ডসে। শনিবার দ্য হেগ শহরে একটি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা করেন তিনি। এরপর তিনি ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য এবং শিক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু তা-ই নয়, এই ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেও বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকী বেশ কয়েকটি চুক্তিও হয়েছে বলে খবর।

বৈঠক থেকে মোদি বলেন, “গত এক দশকে ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নেদারল্যান্ডস ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার। দু’দেশের সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং দু’দেশের জনগণের গভীর সংযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।” তাঁর কথায়, “উদ্ভাবন, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।” অন্যদিকে, ডাচ প্রধানমন্ত্রীও ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে শক্তিশালী সহযোগিতার প্রতি সমর্থন জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement