shono
Advertisement
Iran

আগ্রাসনে ট্রাম্পকেই সমর্থন, ‘একটি হামলার জবাব চারগুণ’, উপসাগরীয় দেশগুলিকে হুমকি ইরানের

সোমবারই ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি তেহরান। কিন্তু তার আগে ওয়াশিংটনকে ইরানের দেওয়া দু'টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি, নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তা-ও নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা অবিলম্বে তুলতে হবে।
Published By: Subhodeep MullickPosted: 04:29 PM Apr 27, 2026Updated: 04:45 PM Apr 27, 2026

আগ্রাসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন। এবার উপসাগরীয় দেশগুলিকে নতুন করে হুমকি দিল ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, দেশের পরিকাঠামো এবং তৈলকূপগুলিতে একটা হামলা হলে, তার জবাব চারগুণ হয়ে ফিরবে।

Advertisement

ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘব এসফাহানি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘যে কোনও যুদ্ধাপরাধের জবাব আমরা দেব। মার্কিন অবরোধের ফলে যদি তেলকূপ-সহ আমাদের কোনও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা নিশ্চিত করব যাতে যে আগ্রাসনকারী দেশগুলি তার চারগুণ শাস্তি পায়। আমরা একটু ভিন্ন পদ্ধতিতে অঙ্ক কষি। একটি হামলা চারটির সমান।’ গত সপ্তাহে ট্রাম্প উল্লসিত হয়ে জানিয়েছিলেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। অর্থাভাবে ভুগছি। প্রতিদিন ওদের ৫০ কোটি ডলার লোকসান হচ্ছে। ইরানের সেনাবাহিনী-পুলিশকর্মীরা বেতন পাচ্ছেন না। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলিকে আক্রমণ শানাল ইরান।

এদিকে সোমবারই ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি তেহরান। কিন্তু তার আগে ওয়াশিংটনকে ইরানের দেওয়া দু'টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি, নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তা-ও নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা অবিলম্বে তুলতে হবে। যদি উপরোক্ত শর্ত দু’টি ওয়াশিংটন পূরণ করে, তাহলেই পরমাণু আলোচনায় বসবে ইরান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement