shono
Advertisement
UAE flag

ইরানের নিউজ রুমে রাইফেল চালানোর প্রশিক্ষণ! আমিরশাহীর পতাকায় গুলি সঞ্চালকের, তুঙ্গে বিতর্ক

এমনিতেই ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলির কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মাঝে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও খারাপ করে তুলবে বলে মনে করা হচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 03:37 PM May 17, 2026Updated: 04:55 PM May 17, 2026

যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। সম্প্রতি জানা গিয়েছে, আমেরিকা ও ইজরায়েলের পাশাপাশি ইরানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীও (UAE flag)। এহেন পরিস্থিতির মাঝেই ইরানের এক সরকারি সংবাদমাধ্যমে দেখা গেল বেনজির দৃশ্য। নিউজ রুমের মধ্যে একে-৪৭ রাইফেল নিয়ে হাজির হলেন সঞ্চালক। আমিরশাহীর জাতীয় পতাকা লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি।

Advertisement

জানা গিয়েছে, ইরানের সরকারি সংবাদমাধ্যম ওফোগ চ্যানেলে লাইভ অস্ত্র প্রশিক্ষণ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-র এক কমান্ডার। লাইভ সম্প্রচার চলাকালীন সঞ্চালককে তিনি শেখান কীভাবে একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের একটি বিশেষ মডেল লোড ও ফায়ার করতে হয়। আইআরজিসি-র কমান্ডার দর্শকদের সরকারি সমাবেশে বিশেষ বুথে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার আবেদন জানান। যুদ্ধের মাঝে এই প্রশিক্ষণের গুরুত্বও বোঝানো হয় দর্শকদের।

ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-র এক কমান্ডার। লাইভ সম্প্রচার চলাকালীন সঞ্চালককে তিনি শেখান কীভাবে একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের একটি বিশেষ মডেল লোড ও ফায়ার করতে হয়।

এতদূর অবধি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পরিস্থিতি সহিংস আকার নেয় যখন দেখা যায় সঞ্চালক রাইফেল হাতে গুলি ছুড়তে শুরু করেন। এরপর স্টুডিওতে আমিরশাহীর পতাকা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। বলার অপেক্ষা রাখে না, এই ঘটনায় বিতর্ক চরম আকার নেয়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিও। এমনিতেই ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলির কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মাঝে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও খারাপ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে রিপোর্ট বলছে, যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানের সংবাদমাধ্যমগুলি যুদ্ধকালীন অনুষ্ঠানের সংখ্যা ব্যাপকভাবে বাড়িয়েছে। সংবাদমাধ্যমগুলির সঞ্চালকরা অ্যাসল্ট রাইফেল হাতে উপস্থিত হচ্ছেন টিভি চ্যানেলে। সেখানে আলোচনা চলছে সামরিক প্রস্তুতি নিয়ে। এসবের মাঝেই নতুন করে যুদ্ধের দামামা বেজেছে ইরানে। আশঙ্কা করা হচ্ছে, পরমাণু চুক্তি নিয়ে কোনও সমাধান সূত্র না মেলায় নতু করে ফের ইরানে হামলা চালাতে পারে আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement