shono
Advertisement
Donald Trump

মধ্যপ্রাচ্যে থামছে যুদ্ধ! ট্রাম্পের দাবি উড়িয়ে কী বললেন ইরানের সুপ্রিম লিডার?

ইরানের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ৩১ দিন অতিক্রান্ত হয়েছে যুদ্ধের। কিন্তু এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন, ওয়াশিংটন পাকিস্তান-সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং আলোচনার জন্য অনুরোধ করেছে।
Published By: Subhodeep MullickPosted: 04:08 PM Mar 31, 2026Updated: 04:20 PM Mar 31, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শান্তি ফেরাতে ইরানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা চলছে। কিন্তু মঙ্গলবার যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সেই দাবি খারিজ করে দিল ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি। যুদ্ধবিরতি নিয়ে শুধু অনুরোধ এসেছে।

Advertisement

ইরানের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ৩১ দিন অতিক্রান্ত হয়েছে যুদ্ধের। কিন্তু এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন, ওয়াশিংটন পাকিস্তান-সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং আলোচনার জন্য অনুরোধ করেছে। তিনি বলেন, “ইরানে লাগাতার আমেরিকা এবং ইজরায়েল সামরিক অভিযান চালাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা আত্মরক্ষার উপরে সম্পূর্ণ মনোনিবেশ করে রয়েছি। আমাদের সঙ্গে যে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হয়েছে, সেটাও আমরা বুঝতে পারছি।”     

প্রসঙ্গত, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন আমেরিকার ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান। আমরা ইরানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা করছি। তিনি বলেন, "যদিও ইরানের বিষয়ে কিছুই বলা যায় না। তা-ও আমরা জোর কদমে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই আমাদের কোনও চুক্তি হয়ে যাবে। যুদ্ধবিরতি নিয়ে জোরাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে।” কিন্তু ট্রাম্পের এহেন দাবি এবার ফুৎকারে উড়িয়ে দিল তেহরান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement