shono
Advertisement
Uganda

একশো গরুর বিনিময়ে মেলোনিকে চেয়েছিলেন, এবার তুরস্কের সবচেয়ে সুন্দরী মেয়েকে চান উগান্ডার সেনাপ্রধান!

কাইনেরুগাবাকে যাঁরা চেনেন, তাঁরা এমন দাবিতে আশ্চর্যের কিছু দেখছেন না।
Published By: Biswadip DeyPosted: 05:45 PM Apr 12, 2026Updated: 05:46 PM Apr 12, 2026

উদ্ভট দাবি তিনি আগেও করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন দাবি! তিনি উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুজুহি কাইনেরুগাবা। সেদেশের প্রেসিডেন্টের ছেলেও। এহেন মুজুহি একদা ১০০ গরুর বিনিময়ে চেয়েছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবার তিনি সোমালিয়ায় ইসলামিক জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের 'মূল্য' চাইলেন তুরস্কের থেকে। জানালেন, ১ বিলিয়ন ডলার ও সেই সঙ্গে তুরস্কের সবচেয়ে সুন্দরী মহিলাকে চাই তাঁর! এহেন মন্তব্যে যে চর্চা শুরু হবে তা বলাই বাহুল্য।

Advertisement

গতকাল, শনিবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। লেখেন, 'তুরস্কের থেকে ১ বিলিয়ন ডলারের পাশাপাশি সেদেশের সবচেয়ে সুন্দরী মহিলাকে চাই স্ত্রী হিসেবে।' কিন্তু কেন এমন দাবি করছেন তিনি? তাঁর দাবি, সোমালিয়ার রাজধানী মোগাডিশুতে অবস্থিত বন্দর থেকে বিমানবন্দরে লাভের মুখ দেখেছে তুরস্ক। অথচ সেখানে আল কায়দার ছায়াসঙ্গী আল শাবাব নামের জঙ্গি গোষ্ঠীকে দমন করে রেখেছে উগান্ডা। আর তাই এবার তুরস্কের থেকে এই 'উপহার' চাইলেন মুজুহি কাইনেরুগাবা। তাঁর পরিষ্কার মন্তব্য, 'তুরস্কের কাছে এটা খুবই সহজ চুক্তি। হয় এগুলো দাও নয়তো আমরা ওখানে দূতাবাস বন্ধ করে দেব। ওরাও পালটা ব্যবস্থা হিসেবে তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। তাতে কোনও সমস্যা নেই।' তিনি জানিয়েছেন, যদি ৩০ দিনের মধ্যে কোনও পদক্ষেপ না করে তুরস্ক, তাহলে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে স্থায়ী ফাটল ধরতে চলেছে।

কেন এমন দাবি করছেন মুজুহি কাইনেরুগাবা? তাঁর দাবি, সোমালিয়ার রাজধানী মোগাডিশুতে অবস্থিত বন্দর থেকে বিমানবন্দরে লাভের মুখ দেখেছে তুরস্ক। অথচ সেখানে আল কায়দার ছায়াসঙ্গী আল শাবাব নামের জঙ্গি গোষ্ঠীকে দমন করে রেখেছে উগান্ডা।

কাইনেরুগাবাকে যাঁরা চেনেন, তাঁরা এমন দাবিতে আশ্চর্যের কিছু দেখছেন না। ২০২২ সালে তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন, 'বিশ্বের সবচেয়ে সুন্দরী গরু' আঙ্কোল গরু তিনি দিতে চান ইটালিকে। একটি নয়, একশোটি। আর তার বিনিময়ে চান সেদেশের প্রধানমন্ত্রী মেলোনিকে। আর এই চুক্তিতে রাজি না হলে তিনি রোম দখল করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছিলেন কাইনেরুগাবার বাবা ইওয়েরি মুসেভেনি। উগান্ডার প্রেসিডেন্ট ছেলের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন সেই সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement