shono
Advertisement
Bangladesh

সকাল ৯টায় অফিসে ঢোকা থেকে নিয়ম মেনে বিরতি, বাংলাদেশে কর্ম সংস্কৃতিতে জোর তারেকের

নির্দেশিকায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মচারীরা অফিস যাওয়ার পথে বিভিন্ন ব্যক্তিগত কাজ সম্পন্ন করেন। অফিসে প্রবেশের আগে এগুলি করা যাবে না। শুধু তা-ই নয়, অনেক কর্মীরা আবার নিজেদের সংশ্লিষ্ট দপ্তরের কাজও অফিসের সূচিতে রাখেন। যেমন- সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণ, অতিথি বক্তা হিসাবে ভাষণ ইত্যাদি।
Published By: Subhodeep MullickPosted: 06:41 PM Mar 06, 2026Updated: 06:41 PM Mar 06, 2026

ঠিক সকাল ৯টায় পৌঁছে যেতে হবে অফিস। প্রবেশের ৪০ মিনিট কোনওভাবেই অফিস থেকে বেরনো যাবে না। বাংলাদেশের সরকারি কর্মীদের জন্য এবার কড়া নিয়ম জারি করল তারেক রহমানের সরকার। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি।

Advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মচারীরা অফিস যাওয়ার পথে বিভিন্ন ব্যক্তিগত কাজ সম্পন্ন করেন। অফিসে প্রবেশের আগে এগুলি করা যাবে না। শুধু তা-ই নয়, অনেক কর্মীরা আবার নিজেদের সংশ্লিষ্ট দপ্তরের কাজও অফিসের সূচিতে রাখেন। যেমন- সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণ, অতিথি বক্তা হিসাবে ভাষণ ইত্যাদি। সেগুলি সেরে তারা দেরিতে অফিসে প্রবেশ করেন। কিন্তু এবার থেকে সেগুলিও অফিসের সূচিতে রাখা যাবে না। প্রত্যেকে কর্মচারীকে সকাল ৯টায় অফিসে প্রবেশ করতে হবে। প্রবেশের প্রথম ৪০মিনিট তাঁদের সশরীরে বাধ্যতামূলকভাবে অফিসেই থাকতে হবে। কোনও প্রয়োজন হলে ৪০মিনিট অতিক্রান্ত হলে তবেই কর্মচারীরা বাইরে বেরতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও রয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। 

অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মচারীরা অফিস যাওয়ার পথে বিভিন্ন ব্যক্তিগত কাজ সম্পন্ন করেন। অফিসে প্রবেশের আগে এগুলি করা যাবে না।

কিন্তু কেন এই নয়া নিয়ম জারি হল? বেশিরভাগ সময় দেখা যায়, অনেক সরকারি কর্মী অফিসে উপস্থিত থাকে না। ফলে গুরুত্বপূর্ণ কোনও কাজে সাধারণ মানুষ তাঁদের পান না। যোগাযোগে সমস্যা হয়। তাই কর্ম সংস্কৃতি উন্নত করতেই বাংলাদেশে এই নয়া নিয়ম জারি করেছে তারেক রহমানের সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement