shono
Advertisement
Bongaon

সহমরণ! প্রেমিকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেল নাবালিকাও

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে আগেই প্রাণ হারিয়েছে প্রেমিক। এবার প্রাণ হারাল প্রেমিকাও। প্রেম দিবসের আগের দিন তরতাজা দুই প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া এলাকায়। প্রেমিকা বয়সে নাবালিকা। প্রাপ্তবয়স্ক প্রেমিক। এই প্রেমিক-প্রেমিকার সম্পর্ক মেনে নিতে পারেনি ওই কিশোরীর বাড়ির লোকজন।
Published By: Suhrid DasPosted: 08:00 PM Feb 14, 2026Updated: 08:00 PM Feb 14, 2026

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে আগেই প্রাণ হারিয়েছে প্রেমিক। এবার প্রাণ হারাল প্রেমিকাও। প্রেম দিবসের আগের দিন তরতাজা দুই প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া এলাকায়। প্রেমিকা বয়সে নাবালিকা। প্রাপ্তবয়স্ক প্রেমিক। এই প্রেমিক-প্রেমিকার সম্পর্ক মেনে নিতে পারেনি ওই কিশোরীর বাড়ির লোকজন। শুধু তাই নয়, মেয়ের বিয়ে অন্যত্র ঠিক করেছিল! বিয়ের আগের রাতে ওই যুগল বিষ খায়! দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। ভালোবাসার সপ্তাহে চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১১ তারিখ রাতে। বাগদা থানার চাঙ্গা চাঁদপুর এলাকায় বাড়ি ওই দু’জনের। পরিচয়ের পর দু’জনের প্রেম হয়। বেশ কয়েক মাস ধরেই ওই সম্পর্ক চলছিল। এদিকে ওই সম্পর্কের কথা নাবালিকার পরিবার মানতে চায়নি। ওই নাবালিকার ১৮ বছর বয়স হতে আর তিনমাস বাকি। সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে ওই নাবালিকার পরিবার মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করেছিল। এদিকে কোনওভাবেই সূর্যকে ছেড়ে থাকতে পারার কথা কল্পনাও করেনি প্রেমিকা। ১২ তারিখ, বৃহস্পতিবার ওই নাবালিকার বিয়ে। বুধবার রাতে প্রেমিক-প্রেমিকা ফাঁকা মাঠে সকলের অলক্ষ্যে দেখা করেছিল! শুধু তাই নয়, প্রেমিকার সিঁথিতে সিঁদুর দেয় প্রেমিক! এরপর দু’জনেই বিষ খায় বলে অভিযোগ। ‘অন্যত্র বিয়ে করব না’ বলে বাড়িতে ফোন করে ওই কিশোরী। বিষ খাওয়ার কথাও বলে। সেই কথা শুনেই ওই কিশোরীর বাড়ির লোকজন ওই মাঠে হাজির হয়।

অভিযোগ, ওই যুবককে মারধর করে মাঠেই ফেলে রেখে মেয়েকে নিয়ে চলে যায় পরিবার। ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ওই যুবককেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মারা যায় ওই যুবক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ওই নাবালিকাও। শুক্রবার গভীর রাতে তারও মৃত্যু হল। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার জন্য ওই ওই যুবকের পরিবার ওই নাবালিকার পরিবারের লোকজনকে দায়ী করছে। প্রেমের সপ্তাহে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement