সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করার ক্ষেত্রে এক ধারণা রয়েছে যে তারকা সন্তান হলে বিনোদুনিয়ায় তিনি অগ্রাধিকার পান। কিন্তু এই ধারণাও অনেকসময় ভুল প্রমাণিত হয়। মাঝেমাঝে তারকা সন্তানদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেরকমই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন স্বনামধন্য কৌতূক অভিনেতা জনি লিভারকন্যা জ্যামি লিভার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন তিনি।
জ্যামি জানান, একটি চরিত্রের জন্য তিনি অনলাইনে অডিশন দিচ্ছিলেন। তাঁকে বলা হয়েছিল সেটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট। এবং সেখানে তাঁর চরিত্রটি হবে অত্যন্ত বোল্ড। অডিশন চলাকালীন তাঁকে বলা হয় "মনে কর তোমার সামনে একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষ বসে আছেন। আর আপনি তাঁর মন ভোলানোর চেষ্টা করছ।" এমনকি তাঁকে চরিত্রের স্বার্থে অডিশনে নগ্ন হওয়ার কথাও বলা হয় ফোনের ওপার থেকে। এটা শোনার পরই স্পষ্ট জানিয়ে দেন জ্যামি যে তিনি স্বাছ্যন্দবোধ করছেন না। শুধু তাই নয় এখানেই খটকা লাগে জ্যামির। তাঁর মনে হয় এটা বড়সড় ফাঁদও হতে পারে।
জ্যামি আরও বলেন, " আমাকে জানানো হয়েছিল যে ভিডিও কলেই সবটা নির্ধারিত হবে। কিন্তু আমাকে কোনও স্ক্রিপ্ট পাঠানো হয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল যে, তাঁর স্ক্রিপ্টে আরও কিছু পরিবর্তন করবেন যা করা সম্ভব হয়নি। আমি ভিডিও কলে যোগ দেওয়ার জন্য সময়মতো লিঙ্কটি পেয়ে গিয়েছিলাম। তাতে জয়েনও করি। আমাকে বলা হয়েছিল জেভিডিও কলে যিনি অডিশন নেবেন তিনি ছবিরই পরিচালক। তিনি সরাসরি কথা বলবেন কিন্তু তিনি ভিডিও কলে আসার পর একবারের জন্য মুখ দেখাননি। বলেছিলেন তিনি নাকি ট্রাভেল করছেন। এভাবেই কত মহিলারা ফাঁদে পড়েন। আমিও এবার সেতা অভিজ্ঞতা করলাম। আমার উচিতই হয়নি ওই লিঙ্কে ঢোকা। আমি বরাতজোরে ওই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছি। "
