shono
Advertisement
Kriti-Rashmika

'ককটেল ২'-এর প্রচারে ভক্তের ভিড়ে ভয়ংকর পরিস্থিতি! দু'হাতে আগলে রশ্মিকার 'রক্ষাকবচ' কৃতী

মৌমাছির মতো ছেঁকে ধরেছে ভক্তরা! নিরাপত্তারক্ষীরাও যেন ভিড় সামলাতে একেবারে নাজেহাল। এর মাঝেই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার 'রক্ষাকবচ'-এর ভূমিকায় উত্তীর্ণ 'ককটেল ২'-এর সহ অভিনেত্রী কৃতী শ্যানন।
Published By: Kasturi KunduPosted: 12:04 PM Jun 14, 2026Updated: 12:04 PM Jun 14, 2026

২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘ককটেল’। যে সিনেমায় সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির প্রেম-বন্ধুত্বের আখ্যান ধরা পড়েছিল। বর্তমান প্রজন্মের সেই ভাব-ভালোবাসার গল্প বাজিমাত করেছিল বক্স অফিসেও। তখন থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় প্রায় চাতক পাখির দশা দর্শক, অনুরাগীদের। তবে এবার কাস্টিং বদলে পুরনো বোতলে নতুন ওয়াইন পরিবেশন করলেন নির্মাতারা। কিন্তু সেই সুরাতে কি মন ভিজবে দর্শকমহলের? ট্রেলার প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ২০১২ সালের ব্লকবাস্টার ‘ককটেল’-এর সঙ্গে তুলনা শুরু হয়েছে।

Advertisement

শাহিদ, কৃতী ও রশ্মিকার চরিত্রের মধ্য দিয়ে বন্ধুত্ব, প্রেম, মান-অভিমান, বিচ্ছেদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে ‘ককটেল ২’-তে। আগামী ১৯ জুন মুক্তি পাবে হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবি। তার আগে জোরকদমে চলছে সিনেমার প্রচার। শাহিদ, কৃতী ও রশ্মিকা দেখতে একেবারে ভক্তের ঢল। তারপর যা ঘটল...!! প্রিয় তারকাদের এক ঝলক দেখতে প্রচারমূলক অনুষ্ঠানে অনুরাগীদের ভিড় বরাবরই থাকে চোখে পড়ার মতো। অনুষ্ঠানস্থলের একটি ভিডিও সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে জনতার ভিড়ে একেবারে নাজেহাল দুই সুন্দরী।

মৌমাছির মতো ছেঁকে ধরেছে ভক্তরা! নিরাপত্তারক্ষীরাও যেন ভিড় সামলাতে একেবারে নাজেহাল। এর মাঝেই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার 'রক্ষাকবচ'-এর ভূমিকায় উত্তীর্ণ 'ককটেল ২'-এর সহ অভিনেত্রী কৃতী শ্যানন। দুহাত দিয়ে রশ্মিকাকে আগলে রাখেন অভিনেত্রী। নিরাপত্তাকর্মীদের সহায়তায় গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন দুজনে। তার মাঝেই আচমকা ভক্তরা তাঁদের কাছে এসে সেলফি তোলার চেষ্টা করেন। এরপরই পরিস্থিতি সামলাতে প্রচণ্ড বেগ পেতে হয়।

ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নাগরিক সচেতনতার অভাব নিয়ে সমালোচনার ঝড়। একই সঙ্গে রশ্মিকার প্রতি কৃতির যত্নশীল আচরণের ব্যাপক প্রশংসা করেন ভক্তরা। প্রসঙ্গত, ভক্তের ভিড়ে তারকাদের নিরাপত্তার অভাবের নজির আগেও দেখা গিয়েছে বহুবার। জনপ্রিয়তার কারণে অনেক সময় উন্মুক্ত স্থানে হাঁটাও তারকাদের কাছে দুষ্কর হয়ে ওঠে তা বললে অত্যুক্তি হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement