shono
Advertisement
IPL 2026

ম্যাচের মধ্যেই হাতে মোবাইল, বিরাট শাস্তির মুখে বৈভবদের দলের কর্তা, মুখ খুলল বিসিসিআই

আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না।
Published By: Anwesha AdhikaryPosted: 04:10 PM Apr 12, 2026Updated: 04:10 PM Apr 12, 2026

আইপিএলের ডাগআউটে বসে ফোন ব্যবহার করছেন দলের ম্যানেজার! রাজস্থান রয়্যালসের ম্যানেজারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটদুনিয়া। গোটা ঘটনাকে বিরাট নিয়মভঙ্গ এমনকী দুর্নীতি বলে ক্ষোভ উগরে দিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদিও। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলল বিসিসিআই। বোর্ডের তরফে বলা হয়েছে, টুর্নামেন্টের নিয়ম ভেঙেছেন রাজস্থানের ম্যানেজার। শাস্তি পেতে হবে তাঁকে।

Advertisement

বিতর্কের সূত্রপাত গত শুক্রবার আরসিবি বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন। সেসময়ে ২০২ রানের লক্ষ্য তাড়া করছিল রাজস্থান। আচমকাই দেখা যায়, রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডের স্টাফ ডাগআউটে বসে মোবাইলে কিছু দেখছেন। তাঁর ঠিক পাশেই ছিলেন ১৫ বছর বয়সি রাজস্থানের তারকা বৈভব সূর্যবংশী। তার দৃষ্টিও তখন মোবাইলের স্ক্রিনের দিকে। ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে।

আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না। কেবলমাত্র দলের ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজার মোবাইল সঙ্গে রাখতে পারেন। তবে সেটা ডাগ আউটে বা প্লেয়িং এরিয়ায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম। অতীতে গড়াপেটার অভিযোগে দু'বছর আইপিএল থেকে নিষিদ্ধ ছিল রাজস্থান। সেই দলের ম্যানেজারের বিরুদ্ধেই মোবাইল নিয়ে ডাগআউটে বসার অভিযোগ উঠল।

ঘটনার দিনদুয়েক পরে বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুলল বিসিসিআই। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "প্লেয়ার এবং ম্যাচ অফিশিয়াল প্রোটোকল লঙ্ঘন করেছেন ভিন্ডের। হতে পারে ঘটনাটি অনিচ্ছাকৃত। কিন্তু দিনের শেষে নিয়ম ভেঙেছে। ফলে ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। হয় সতর্ক করা হবে, নয়তো একটা ম্যাচের জন্য় নির্বাসনে পাঠানো হবে। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে।" শেষ পর্যন্ত রোমি ভিন্ডেরের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে বোর্ড?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement