shono
Advertisement
Virat Kohli

চোট লুকিয়ে খেলেছেন? মন্থর ইনিংসের পর প্রবল সমালোচিত বিরাট, পাশে নেই আরসিবি অধিনায়কও!

বিরাটের সতীর্থরা যেখানে প্রত্যেকেই ২০০র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানে কিং কোহলির স্ট্রাইক রেট মাত্র ১৩১.৫৭। ৩৮ বলে ৫০ রান করেছেন তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 09:28 AM Apr 13, 2026Updated: 02:12 PM Apr 13, 2026

৩৮ বলে ৫০ রান। রবিবার বিরাট কোহলি (Virat Kohli) হাফসেঞ্চুরি করলেও প্রশ্ন উঠছে তাঁর স্ট্রাইক রেট নিয়ে। অনেকে দাবি করছেন, মুম্বইয়ের পিচটা ফেরারি চালানোর মতো ছিল কিন্তু বিরাট সেখানে অটো চালিয়েছেন। মন্থর ইনিংস খেলে আউট হয়ে বেশ রেগেও যান কিং কোহলি। তারপর আর ফিল্ডিং করতে নামেননি। সেই দেখেই প্রশ্ন ওঠে, ৩৭ বছর বয়সি মহাতারকা কি তাহলে চোটের সমস্যায় ভুগছেন? সেকারণেই কি খারাপ ব্যাটিং?

Advertisement

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে খেলতে নেমে একেবারে একপেশেভাবে জিতে যায় আরসিবি। ওপেন করতে নেমে ৩৬ বলে ৭৮ রানের ঝড় তোলেন ফিল সল্ট। অধিনায়ক রজত পাতিদার ২০ বলে ৫০ রান করে যান। শেষবেলায় টিম ডেভিডের অবদান ১৬ বলে ৩৪ রান। যার সুবাদে আরসিবি ২৪০ রানের পাহাড় গড়ে, যা আইপিএলে ওয়াংখেড়েতে কোনও দলের সর্বোচ্চ রান। তখন থেকেই ক্রিকেটমহলে ফিসফাস চলছিল কোহলির ব্যাটিং নিয়ে। বিরাটের সতীর্থরা যেখানে প্রত্যেকেই ২০০র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানে কিং কোহলির স্ট্রাইক রেট মাত্র ১৩১.৫৭ কেন?

নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়, বিরাটের নিজের গ্যারাজে হাইস্পিড বিলাসবহুল গাড়ির ভিড়। কিন্তু রবিবার ফেরারি চালানোর মতো পিচ থাকলেও বিরাট এগোলেন অটো চালানোর গতিতে। মন্থর ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করে সেলিব্রেশনও করেননি তিনি। বরং আউট হওয়ার পর নিজের গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলতে দেখা যায় বিরাটকে। দ্বিতীয় ইনিংসে আরসিবি যখন ফিল্ডিং করছে, সেসময়ে বিরাটকে চুপচাপ ডাগআউটে বসে থাকতে দেখা গিয়েছে। তাতেই জল্পনা শুরু হয়েছে বিরাটের চোট নিয়ে।

ম্যাচ জেতার পর আরসিবি অধিনায়ক পাতিদার বলেন, বিরাটের চোট নিয়ে তাঁর সেরকম কিছু জানা নেই। প্রশ্নের জবাবে বলেন, "বিরাটের চোট লেগেছে বলে আমি কিছু জানি না। তবে আমার মনে হয় এখন ও ঠিকই আছে।" যদিও ক্রিকেট বিশ্লেষকদের অনেকে মনে করছেন, মন্থর গতিতে খেলা বিরাটকে রিটায়ার্ড আউট করানো উচিত ছিল আরসিবির। সেই নিয়ে প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন আরসিবি অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement