shono
Advertisement
KKR

প্রথম ছ’ম্যাচে অধরা জয়ের পরেও প্লেঅফের দৌড়ে কোন মন্ত্রে? মুম্বইকে হারিয়ে ফাঁস নাইট অধিনায়কের

সাত ম্যাচের মধ্যে ছ’টি জিতে আবার লড়াইয়ে ফিরে এসেছে কেকেআর। বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর দলের এই ঘুরে দাঁড়ানোর রহস্য খোলসা করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।
Published By: Prasenjit DuttaPosted: 10:42 AM May 21, 2026Updated: 10:43 AM May 21, 2026

প্রথম ছ’ম্যাচের পর খুব কম লোকই ভেবেছিলেন কলকাতা নাইট রাইডার্স আবার প্লেঅফের দৌড়ে ফিরতে পারবে। কিন্তু ক্রিকেটে অনিশ্চয়তাই শেষ কথা। সেই অনিশ্চয়তাকেই হাতিয়ার করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কেকেআর। পরের সাত ম্যাচের মধ্যে ছ’টি জিতে আবার লড়াইয়ে ফিরে এসেছে তারা। বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর দলের এই ঘুরে দাঁড়ানোর রহস্য খোলসা করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Advertisement

রাহানের কথায়, এই প্রত্যাবর্তনের মূলে রয়েছে আত্মবিশ্বাস এবং সঠিক সময়ে নিজেদের সামলে নেওয়ার ক্ষমতা। তিনি বলেন, “প্রথম ছ’টা ম্যাচের পর আমরা একাধিকবার আলোচনা করেছি। আমরা খারাপ খেলছিলাম না, কিন্তু জিততে গেলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিক কাজটা করতে হয়, সেটা হচ্ছিল না। তবু দলের আত্মবিশ্বাস ছিল। আর সেটাই আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।”

দলের এই সাফল্যে কোচিং স্টাফদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন রাহানে। তিনি বলেন, “দলের খারাপ সময় কোচ আর সাপোর্ট স্টাফরা আমাদের পাশে ছিল সবসময়। একবারের জন্যও ড্রেসিংরুমের পরিবেশ খারাপ হয়নি। সবাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। তারই ফল এখন পাচ্ছি।”

দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্যামেরন গ্রিনের ভূয়সী প্রশংসা করেন কেকেআর অধিনায়ক। শুরুতে বল না করলেও পরে বল হাতে নামার পর থেকেই ম্যাচে প্রভাব ফেলতে শুরু করেছেন গ্রিন। রাহানে বলেন, “গ্রিন যখন থেকে বল করা শুরু করেছে, তখন থেকেই বোঝা যাচ্ছে ও কত বড় পার্থক্য গড়ে দিতে পারে। এই ফরম্যাটে ও বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন।”

এছাড়াও রভম্যান পাওয়েল, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা অনুকূল রায় ও কার্তিক ত্যাগীর অবদানও আলাদা করে উল্লেখ করেন। রাহানের কথায়, “অনুকূল আর ত্যাগী দেখাচ্ছে, ওরা এই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বারবার চাপের মধ্যে ভালো খেলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement