shono
Advertisement
T20 World Cup Final

লাগবে না সাবস্ক্রিপশন, কোথায় বিনামূল্যে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ ফাইনাল?

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। অনেকেই চোখ রাখবেন টিভি বা মোবাইল স্ক্রিনে। অনেকেরই প্রশ্ন, বিনামূল্যে কোথায় লাইভ দেখা যাবে ফাইনাল?
Published By: Prasenjit DuttaPosted: 04:29 PM Mar 08, 2026Updated: 06:23 PM Mar 08, 2026

রবিবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup Final) মেগা ফাইনাল ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চড়ছে উন্মাদনার পারদ। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। অনেকেই চোখ রাখবেন টিভি বা মোবাইল স্ক্রিনে। অনেকেরই প্রশ্ন, বিনামূল্যে কোথায় লাইভ দেখা যাবে ফাইনাল?

Advertisement

কখন শুরু ম্যাচ?
ভারত-নিউজিল্যান্ড ফাইনাল শুরু হবে ৮ মার্চ সন্ধ্যা ৭টায়। টস হবে ৬.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে ম্যাচ?
টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। দর্শকরা স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি এবং স্টার স্পোর্টস ৩ চ্যানেলে ম্যাচটি দেখতে পারবেন। ইংরেজি ও হিন্দির পাশাপাশি হরিয়ানভি, ভোজপুরি এবং পাঞ্জাবি ভাষাতেও সম্প্রচার হবে।

ফ্রি-তে দেখা যাবে কোথায়?
অনলাইনে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে লগইন করে ফাইনাল ম্যাচের লাইভ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। এর জন্য টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হবে। জিওহটস্টার একাধিক ভাষায় ধারাভাষ্য শোনা যাবে। থাকছে বাংলা ভাষায় ধারাবিবরণী উপভোগ করার সুযোগ। তবে যাঁরা বিনামূল্যে ম্যাচ দেখতে চান, তাঁদের জন্যও সুখবর রয়েছে। দূরদর্শনের ডিডি স্পোর্টসেও সরাসরি সম্প্রচারিত হবে ফাইনাল। যা দেখতে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে না। তবে এর জন্য থাকতে হবে দূরদর্শনের ফ্রি ডিশ।

রোববার নিউজিল্যান্ডকে হারালে টানা দ্বিতীয়বার ফাইনাল জিতে নজির গড়বে টিম ইন্ডিয়া। তাছাড়াও দেশের মাটিতেও বিশ্বকাপ জেতা প্রথম দল হিসাবে রেকর্ড বুকে নাম তুলবেন সূর্যকুমাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement