shono
Advertisement
Benefits of almonds

চুল পড়া বন্ধ হয়, মজবুত হয় হাড়, রাতভর ভিজিয়ে রাখা আমন্ডে আর কী কী উপকার?

রোজের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখার কথা প্রায়শই ভুলে যাই আমরা। প্রাত্যহিক ভিজানো আমন্ড খেলে তা খানিকটা হলেও এই প্রোটিনের চাহিদা পূরণ করে।
Published By: Utsa TarafdarPosted: 08:40 PM May 12, 2026Updated: 09:26 PM May 12, 2026

রোজকার জীবনে যদি জুড়তে পারেন একটি ছোট্ট অভ্যাস, তাহলেই আপনার জন্য আগামীদিনে অপেক্ষা করবে এক বড় পরিবর্তন। কঠিন নয়, বড়ই সহজ— একমুঠো খোসাসমেত আমন্ড (soaked almonds) ভিজিয়ে রাখুন এক বাটি জলে। সারারাত ভিজানো থাকলে, বাদাম নরম হবে। খোসা খুলে আসবে আপনা থেকেই। রোজ অল্প কয়েকটি ভিজানো আমন্ড খেয়েই দিনের সূচনা করুন আর দীর্ঘমেয়াদি ফল পান।

Advertisement

১। আমন্ড যেন শরীরের জন্য উপযোগী খনিজের অপার ভাণ্ডার! এতে আছে ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, হেলদি ফ্যাট এবং অ্যান্টি-অক্সিডেন্ট। নিয়মিত আমন্ড খেলে তা হজমক্ষমতা বাড়ায়। ফলে সারাদিনে খাওয়া অন্যান্য খাবারের পুষ্টি গ্রহণেও সক্ষম হয় শরীর।

২। হাড় মজবুত হয়। এনার্জি উৎপাদন হয় প্রভূত পরিমাণে। দিনের শেষেও ক্লান্তি বোধ হয় না।

ভিজানো আমন্ডে থাকে আয়রন, জিঙ্ক ও ক্যালসিয়াম।

৩। শিশু এবং বয়স্কদেরও এই ভিজানো বাদাম হজম করতে সমস্যা হয় না। ফলে এতে থাকা আয়রন, জিঙ্ক ও ক্যালসিয়াম তাদের দাঁত ও নখ মজবুত করে।

৪। আমন্ডে রয়েছে মোনোস্যাচুরেটেড ফ্যাট, যা দেহের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। যাঁরা ব্যয়বহুল হওয়ার কারণে রোজের খাদ্যতালিকায় অলিভ অয়েল রাখতে পারেন না, তারা আমন্ড থেকে পেয়ে যাবেন একইরকম উপকার।

৫। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিজানো আমন্ডে থাকে ফাইবার ও প্রোটিন, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

৬। প্রক্রিয়াজাত স্ন্যাকসে উচ্চমাত্রায় কৃত্রিম চিনি জাতীয় উপাদান মেশানো থাকে। ফলে তা থেকে সাময়িকভাবে এনার্জি মিললেও শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। যেকোনও ধরনের এনার্জি বারের চাইতে খাদ্যগুণে বহুগুণ এগিয়ে আমন্ড।

৭। স্কুলপড়ুয়ারা রোজের ডায়েটে রাখতে পারে ভিজানো আমন্ড। এতে একাগ্রতা বাড়ে। মনঃসংযোগ সহজ হয়।

৮। সুগার ক্রেভিং নিয়ন্ত্রণে থাকে, ফলে বারবার মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগে না। এতে যারা ওজন কমাতে চাইছেন, তাঁরাও আমন্ড সহজেই খেতে পারেন।

নিয়মিত ভিজানো আমন্ড খাওয়া গেলে, চুল গোড়া থেকে মজবুত হয়।

৯। ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত হয়। নিয়মিত ভিজানো আমন্ড খাওয়া গেলে, চুল গোড়া থেকে মজবুত হয়। চুল পড়ার সমস্যা কমে। ত্বকের রুক্ষতা দূর হয়।

১০। রোজের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখার কথা প্রায়শই ভুলে যাই আমরা। প্রাত্যহিক ভিজানো আমন্ড খেলে তা খানিকটা হলেও এই প্রোটিনের চাহিদা পূরণ করে।

অনেকেই আমন্ডের খোসা হজম করতে পারেন না, সেক্ষেত্রে অবশ্যই খোসা বাদ দেবেন। তবে অসুবিধা না হলে, বাড়তি ফাইবারের জন্য খোসাসমেতই খেতে পারা যায় ভিজানো আমন্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement