shono
Advertisement
Lionel Messi

মেসির বাবার অসুস্থতা নিয়ে অহেতুক গুজব! বিবৃতি দিয়ে ক্ষোভ লিওর পরিবারের 

কতটা অসুস্থ মেসির বাবা? পরিবারের তরফে বিবৃতি দিয়ে কী জানানো হয়েছে?
Published By: Prasenjit DuttaPosted: 11:42 AM Jun 19, 2026Updated: 11:50 AM Jun 19, 2026

আলজেরিয়া ম্যাচে দেখা গিয়েছে মেসি-ম্যাজিক। হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন। তবে সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি মেসির বাবা। জানা গিয়েছে তিনি গুরুতর অসুস্থ। এবার এক বিবৃতি দিয়ে সে কথাই জানাল এলএম১০-এর পরিবার। তবে তাঁর ঠিক কী ধরনের অসুস্থতা, তা প্রকাশ করা হয়নি।

Advertisement

পরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মেসির বাবা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগের থেকে ভালো আছেন তিনি।' তবে অসুস্থতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যেভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তা নিয়েও সরব হয়েছে মেসির পরিবার। তাদের মন্তব্য, সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সেই কারণে কোনওরকমের জল্পনা কাম্য নয়। তাদের কথায়, 'যেভাবে বিভিন্ন তথ্য প্রকাশ করে জল্পনা ছড়ানো হচ্ছে, তা অসংবেদনশীল। এই মুহূর্তে সহমর্মিতা ও সহযোগিতা আশা করছি। গোটা বিষয় ব্যক্তিগত রাখার অনুরোধও করা হচ্ছে।' বলা হয়েছে, যে কোনও তথ্যের জন্য পরিবারের লোকের কথাই একমাত্র বিশ্বাসযোগ্য।

প্রথম গোল করার পর ধরা পড়ে আবেগঘন মুহূর্ত। আর্জেন্টিনা অধিনায়কের চোখে জল দেখা যায়। কেন? ম্যাচের পর মেসি বলেন, “এর সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। মাঝে কঠিন কয়েকটা দিন কেটেছে। কিন্তু গোটা দল, সব সদস্যদের কাছে কৃতজ্ঞ। আমি যাতে ভালো থাকি, তার জন্য তারা সব সময় চেষ্টা করে।” তাঁর সংযোজন, “জীবনে যা যা ঘটেছে, তার জন্য আমি খুশি। আমি যা পেয়েছি, তা আমার কাছে সোনায় সোহাগা। আমি খুব উপভোগ করছি।” কিন্তু পরে জানা গেল পরে জানা যায়, এই কান্নার নেপথ্যে তাঁর বাবার অসুস্থতা।

আর্জেন্টিনার রেডিও মিত্রেতে সাংবাদিক এদুয়ার্দো ফেইনমান জানান, মেসির কান্নার নেপথ্যে তাঁর বাবার অসুস্থতা। তিনি বলেন, “বাবার জন্যই কেঁদেছে মেসি। ওর বাবা ভালো নেই। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি অসুস্থ। আর এই সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। মেসি এই বিষয়টি নিয়ে ভেতরে ভেতরে কঠিন মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। অন্য সবার মতো সেও একজন মানুষ।” এবার পরিবারের তরফে মেসির বাবার অসুস্থতা নিয়ে বিবৃতি দেওয়া হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement