shono
Advertisement
India-US Deal

ঘুরিয়ে রুশ তেলই কিনবে ভারত? আমেরিকার সঙ্গে চুক্তি হলেও 'পরীক্ষিত' বন্ধুর পাশেই দিল্লি!

ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না, এই শর্তে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ করেছে আমেরিকা। নিজেই সে কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
Published By: Saurav NandiPosted: 06:28 PM Feb 03, 2026Updated: 07:52 PM Feb 03, 2026

ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না, এই শর্তে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ করেছে আমেরিকা। নিজেই সে কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দাবির সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, এ বিষয়ে নির্দিষ্ট করে কোনও সরকারি বিবৃতি দেয়নি নয়াদিল্লি। রাশিয়ারও দাবি, ভারত তেল না কেনা নিয়ে কিছু জানায়নি। কিন্তু নয়াদিল্লির একটি সূত্রের দাবি, যে সব দেশের তেলে নিষেধাজ্ঞা নেই, সেই সব দেশ থেকেই তেল কিনবে।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভি-র কাছে কেন্দ্রীয় সরকারের ওই সূত্র যে দাবি করেছে, তাতে প্রশ্ন উঠছে, তা হলে কি সত্যিই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিতে চলেছে নয়াদিল্লি? কারণ, রুশ তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এতদিন সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কম দামে ওই তেল কিনে এসেছে ভারত। মূলত এই বিষয়টি নিয়ে আপত্তি ছিল ট্রাম্প প্রশাসনের। এই কারণেই ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিল তারা। বিবাদ এমন দিকে গড়ায় যে, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তিও ফলপ্রসূ হয়নি গত বছর।

তদিন ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির পথে বাধা ছিল কৃষিক্ষেত্রের কিছু বিষয়। ভারতের কৃষি বাজারে ঢুকতে চেয়েছিল আমেরিকা। ভারত তাতে সেই ভাবে সায় দেয়নি। ওই সূত্র জানিয়েছে, সেই সংক্রান্ত বিবাদও মিটে গিয়েছে। দেশের কৃষকদের স্বার্থই নজরে রাখা হয়েছে।

সোমবার গভীর রাতে ভারতীয় পণ্যে শুল্ক কমানোর কথা জানিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিবর্তে আমেরিকার থেকেই আরও বেশি করে তেল কিনবে ভারত। ট্রাম্পের এই দাবির পর মোদিও এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন। শুল্কহার কমানো নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেও, রুশ তেল কেনা বা না-কেনা নিয়ে তিনি কিছু বলেননি। এ ব্যাপারে বিবৃতি দেয়নি বিদেশ মন্ত্রক।

তবে নয়াদিল্লির সূত্রের দাবি, এখনই পুরোপুরি রুশ তেল কেনা বন্ধ করা সম্ভব নয় বিপুল চাহিদা নজরে রেখে। সেক্ষেত্রে রাশিয়ার থেকে সরাসরি না কিনে অন্য কোনও দেশ মারফতও তেল কিনতে পারে ভারত। আর ট্রাম্পের কথায় পুরোপুরি তেল কেনা বন্ধ করা হলে দীর্ঘদিনের বন্ধু রাশিয়াও রুষ্ট হবে। ভ্লাডিমির পুতিনের দেশ সেক্ষেত্রে চিনা অক্ষের আরও কাছাকাছি চলে যাবে। আন্তর্জাতিক রাজনীতিতে তা কখনওই নয়াদিল্লির কাছে কাম্য নয়।

এনডিটিভি-কে সরকারি সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার থেকেও তেল কেনার কথা ভাবা হচ্ছে। সূত্রের কথায়, "ভেনেজুয়েলার তেলে এতদিন নিষেধাজ্ঞা ছিল বলে ভারত কেনেনি। কিন্তু এখন নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তাই ভারতও তেল কিনবে।" এতদিন ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির পথে বাধা ছিল কৃষিক্ষেত্রের কিছু বিষয়। ভারতের কৃষি বাজারে ঢুকতে চেয়েছিল আমেরিকা। ভারত তাতে সেই ভাবে সায় দেয়নি। ওই সূত্র জানিয়েছে, সেই সংক্রান্ত বিবাদও মিটে গিয়েছে। দেশের কৃষকদের স্বার্থই নজরে রাখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement