shono
Advertisement
India-US Trade deal

মোদির আগেই কেন বাণিজ্যচুক্তির ঘোষণা করলেন ট্রাম্প? জবাব দিল কেন্দ্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে কেন ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প? ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির প্রসঙ্গ টেনে এই প্রশ্নই তুলেছে কংগ্রেস।
Published By: Saurav NandiPosted: 07:06 PM Feb 03, 2026Updated: 07:50 PM Feb 03, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে কেন ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প? ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির প্রসঙ্গ টেনে এই প্রশ্নই তুলেছে কংগ্রেস। মঙ্গলবার তার জবাব দিল কেন্দ্র। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের যুক্তি, আমেরিকা ভারতীয় পণ্যে শুল্কহার কমিয়েছে। তাই মার্কিন প্রেসিডেন্টই আগে এই ঘোষণা করেছেন।

Advertisement

সোমবার রাতে প্রথমে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর জানান, মোদি ও ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। তার কিছু ক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন: ভারত-আমেরিকার মধ্যে বহু দিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে দু’দেশ সম্মত হয়েছে। তাঁর দ্বিতীয় দাবি, ভারতের চড়া শুল্কের জবাবে চাপানো তাঁর চড়া হারের ২৫ শতাংশ শুল্ক তিনি কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে এনেছেন।

রাহুলকে পালটা আক্রমণ করেছেন পীযূষ। বলেছেন, "রাহুল গান্ধী ভিত্তিহীন কথা বলে জনগণকে ভুল বোঝাচ্ছেন। ভারতের উন্নতি নিয়ে উনি ভাবিতই নন।"

ট্রাম্পের এই বিবৃতির পরে মোদি এক্স হ্যান্ডলে জানান, তাঁর ‘প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প’-এর সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পকে ‘বিরাট ধন্যবাদ’ জানিয়েছেন শুল্কের হার ২৫ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার জন্য। কিন্তু বিষয়টি নিয়ে নানা রকম ধোঁয়াশা রয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, চুক্তিই যদি হল, তা হলে সেই চুক্তিপত্র কোথায়? কারা-ই বা তাতে সই করলেন? আর সব কিছু ওয়াশিংটন থেকে আমেরিকার প্রেসিডেন্টই বা ঘোষণা করছেন কেন?

বিরোধীদের এই প্রশ্ন তোলার কারণ, এর আগে অপারেশন সিঁদুরের সময়েও ট্রাম্প ওয়াশিংটন থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করে দিয়েছিলেন। যা তখন ভারতের পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ হয়েছিল। এবারও তা-ই ঘটল! কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছেন, এপস্টেইল ফাইলস এবং মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা নিয়ে চাপের মুখে পড়ে এই বাণিজ্যচুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রী। তা নিয়েও রাহুলকে পালটা আক্রমণ করেছেন পীযূষ। বলেছেন, "রাহুল গান্ধী ভিত্তিহীন কথা বলে জনগণকে ভুল বোঝাচ্ছেন। ভারতের উন্নতি নিয়ে উনি ভাবিতই নন।"

পড়শি দেশ চিন, পাকিস্তান এবং বাংলাদেশের তুলনায় আমেরিকায় ভারতীয় পণ্যের উপর শুল্কের হার এখন কম জানিয়ে এই বিষয়টিতেই বেশি জোর দিতে চেয়েছেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশিই তিনি জানিয়েছেন, শীঘ্রই বাণিজ্যচুক্তির বিষয়টি সবিস্তারে জানানো হবে। দুই দেশই যৌথ বিবৃতি দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement