ভোটের তামিলনাড়ুতে শাসকদল ডিএমকের সমালোচনা করতে গিয়ে বিতর্কে জড়ালেন এআইএডিএমকে সাংসদ সি ভে শানমুগাম। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। জনপ্রিয় দক্ষিনি অভিনেত্রীর নাম নিয়ে বললেন, 'আমার অভিনেত্রী নয়নতারাকে চাই, এনে দিতে পারবেন?'
নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে নয়া প্রচার কর্মসূচি শুরু করেছে ডিএম। যার নাম 'টেল আস ইওর ড্রিম' অর্থাৎ 'আপনার স্বপ্নের কথা জানান'। এই কর্মসূচির উপলক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের দাবি-দাওয়া ও পরামর্শ শুনছেন দলের নেতারা। এই কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে এআইএডিএমকে সাংসদ শানুমুগাম বলেন, "আমার নয়নতারাকে চাই, পারবেন আমার ইচ্ছে পূরণ করতে?" একইসঙ্গে তিনি বলেন, "কেউ যদি নয়নতারাকে বিয়ে করার স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী তাঁর সেই স্বপ্ন পূরণ করতে পারবেন?"
শানুমুগাম বলেন, "আমার নয়নতারাকে চাই, পারবেন আমার ইচ্ছে পূরণ করতে?" একইসঙ্গে তিনি বলেন, "কেউ যদি নয়নতারাকে বিয়ে করার স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী তাঁর সেই স্বপ্ন পূরণ করতে পারবেন?"
রাজনৈতিক আক্রমণ শানাতে গিয়ে সাংসদের মুখে এহেন নারী বিদ্বেষী মন্তব্য প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। শানমুগামকে আক্রমণ তীব্র আক্রমণ শানিয়েছেন ডিএমকের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লাহ। তিনি বলেন, "রাজনৈতিকভাবে আমাদের সমালোচনা করুন কিন্তু কোনও মহিলাকে অপমান করবেন না। নয়নতারার অপমান গোটা নারী জাতির অপমান।" পাশাপাশি তাঁদের অভিযোগ, ওই নেতার মুখে এহেন নারীবিদ্বেষী মন্তব্য প্রথমবার নয়, আগেও মহিলাদের অপমান করেছেন তিনি। এই মন্তব্যের জন্য সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে স্পষ্ট জানিয়েছে ডিএমকে। এমনকী তাঁকে দল থেকে সাসপেন্ড করারও দাবি তুলেছে শাসকদল।
প্রবল বিতর্কের পর দলের নেতার বিতর্কিত মন্তব্যের দায় নিতে চায়নি এআইডিএমকে। তবে দলের মুখপাত্র বলেন, "এই ধরনের বিতর্কিত মন্তব্যের সাফাই দেওয়া তাঁর কাজ নয়।"
