shono
Advertisement
Union Budget 2026

নির্মলার বাজেট নিয়ে সমালোচনার ঝড়! বিরোধীদের একহাত নিয়ে কী বললেন অর্থমন্ত্রী?

রবিবার বাজেট ঘোষণার পরই নির্মলার সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলে তোপ দাগেন তিনি।
Published By: Subhodeep MullickPosted: 08:24 PM Feb 01, 2026Updated: 08:24 PM Feb 01, 2026

রবিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপরই বিরোধীদের একের পর এক সমালোচনার বাণে বিদ্ধ হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে মুখ খুললেন সীতারমণ। বিরোধীদের একহাত নিয়ে তিনি সাফ জানালেন, বাজেট নিয়ে তিনি বিরোধী দলগুলির সঙ্গে বিতর্কে বসতে রাজি। তবে তা তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে হতে হবে। মনগড়া তত্ত্বের উপর নয়।  

Advertisement

এদিন বাজেট ঘোষণার পরই নির্মলার সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলে তোপ দাগেন তিনি। শুধু তাই নয়, বড় বড় কথা বলেও, বাংলার জন্য কিছুই ঘোষণা করা হয়নি বলেও তোপ প্রশাসনিক প্রধানের। তাঁর কথায়, “বাংলা থেকে ভোট পাবে না জেনেই এহেন বঞ্চনা করা হয়েছে।” অন্যদিকে, নরেন্দ্র মোদি সরকারের এবারের বাজেটকে ‘অন্ধ বাজেট’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল। দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত। 

এই পরিস্থিতিতে বিরোধীদের একের পর এক আক্রমণে মুখ খললেন নির্মলা। তিনি বলেন, “বাজেট নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে বিতর্কসভায় বসতে প্রস্তুত। কিন্তু তা তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে হতে হবে। কোনও মনগড়া তত্ত্বের উপর নয়।” তিনি আরও বলেন, “গ্রামীণ উন্নয়নে বরাদ্দ কমানো হয়নি, বরং তা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য সমাজে পিছিয়ে থাকা মানুষদের ক্ষমতায়ন নিশ্চিত করা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement