shono
Advertisement
West Bengal Assembly Election

সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর খবরে সিলমোহর, বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী

রবিবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে হাতশিবির। ঘোষণা করা হয়েছে ২৮৪ টি আসনের প্রার্থীর নাম।
Published By: Tiyasha SarkarPosted: 07:19 PM Mar 29, 2026Updated: 07:56 PM Mar 29, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর খবরে সিলমোহর। ছাব্বিশে বাংলায় জমি দখল করতে সেই অধীররঞ্জন চৌধুরীর উপরই ভরসা করল হাতশিবির। রবিবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে হাতশিবির। জল্পনা সত্যি করে দূর্গ বলে পরিচিতি বহরমপুরেই তাঁকে প্রার্থী করেছে দল। 

Advertisement

১৯৯৯ সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে ১৯৯১ এবং ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন। ১৯৯৬-এর পর ২০২৬ সালে অধীর চৌধুরী আরও একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার সিলমোহর পড়ল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) প্রার্থী অধীর।  

ভবানীপুরের প্রার্থী প্রদীপ প্রসাদ।  নন্দীগ্রাম আসনে কংগ্রেসের প্রার্থী জরিয়াতুল হোসেন। দলের অন্যতম যুব মুখ তিনি। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী হয়েছেন মৌসম বেনজির নূর। গত মাসখানেক আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। এমনকী রাজ্যসভার পদ থেকেও ইস্তফা দেন মৌসম।

শনিবার রাজ্যের ২৮৪ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের প্রার্থী প্রদীপ প্রসাদ।  নন্দীগ্রাম আসনে কংগ্রেসের প্রার্থী জরিয়াতুল হোসেন। দলের অন্যতম যুব মুখ তিনি। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী হয়েছেন মৌসম বেনজির নূর। গত মাসখানেক আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। এমনকী রাজ্যসভার পদ থেকেও ইস্তফা দেন মৌসম। বঙ্গ বিধানসভা নির্বাচনে এবার তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিলই। মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিল হাতশিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement