shono
Advertisement
West Bengal Assembly Election

জোট জটের মাঝেই আরও ৭ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, জেনে নিন কোন কেন্দ্রে কে লড়বেন

পঞ্চম দফায় রাজ্যের সাতটি বিধানসভা আসনে প্রার্থী দিল বামফ্রন্ট।
Published By: Jaba SenPosted: 08:53 PM Mar 29, 2026Updated: 08:57 PM Mar 29, 2026

রবিবার পঞ্চম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। এই দফায় রাজ্যের সাতটি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে তারা। তালিকায় অনুযায়ী, পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআই(এম)। দু'টি আসন ছাড়া হয়েছে আরএসপিকে।

Advertisement

ইসলামপুর বিধানসভা কেন্দ্রে মহম্মদ শামি খানকে প্রার্থী করেছে সিপিআই(এম)। কার্শিয়াং আসন থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তম শর্মা। ভরতপুর আসনটি ছাড়া হয়েছে আরএসপিকে। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন নওফেল মহম্মদ সফিউল্লা। সন্দেশখালি আসনে প্রার্থী করা হয়েছে সিপিআই(এম)-এর রবীন্দ্রনাথ মাহাতোকে। নন্দকুমার থেকে চন্দন মাইতিকে প্রার্থী করেছে সিপিআই(এম)। মহিষাদল আসনে সিপিআই(এম)-এর হয়ে লড়বেন পরিতোষ পট্টনায়ক। ভগবানপুর আসনটিও ছাড়া হয়েছে আসএসপিকে। এই আসনে প্রতিভা রানি কর শাসমলকে প্রার্থী করা হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে বামফ্রন্টের। আইএসএফ ক্যানিং পূর্ব আসন আরাবুল ইসলামকে প্রার্থী করায় ক্ষুব্ধ বাম নেতৃত্ব।

প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। দ্বিতীয় দফায় ৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। তৃতীয় দফায় ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামেরা। চতুর্থ দফায় ৭টি এবং রবিবার পঞ্চম দফায় আরও ৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। পাঁচদফায় মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট।

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে বামফ্রন্টের। আইএসএফ ক্যানিং পূর্ব আসন আরাবুল ইসলামকে প্রার্থী করায় ক্ষুব্ধ বাম নেতৃত্ব। এর জেরে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement