shono
Advertisement
Basanti

বাসন্তীতে বিজেপির প্রচারে বাঁশ-লাঠি নিয়ে হামলা! আইসি-কে সাসপেন্ড করল কমিশন

বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, মারধরের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় পাঠানো হল প্রবীর ঘোষকে। আইসি-কে সরিয়েই কেবল দায় সারেনি কমিশন। অভিজিৎ পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হল।
Published By: Suhrid DasPosted: 07:22 PM Mar 27, 2026Updated: 07:22 PM Mar 27, 2026

বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, মারধরের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় পাঠানো হল প্রবীর ঘোষকে। আইসি-কে সরিয়েই কেবল দায় সারেনি কমিশন। অভিজিৎ পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হল। গতকাল, বৃহস্পতিবার বিজেপির প্রচারে ব্যাপক হামলা হয়েছিল! বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। প্রশাসন কী করছিল? সেই প্রশ্ন উঠেছিল। কমিশন গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল।

Advertisement

বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন তৃণমূল দুষ্কৃতীরা হামলা চলে বলে অভিযোগ। ওই ঘটনার পর থেকেই পুলিশ-প্রশাসন কড়া ভূমিকা নিয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবারের ওই ঘটনার শুক্রবার বেলা পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। আলিপুর আদালত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ধৃতদের বিরুদ্ধে পুলিশকে মারধর-খুনের চেষ্টা, এলাকায় হিংসা ছড়ানো, প্রচারে বাধা দেওয়া, সম্পত্তি নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে। সবকটি অভিযোগই জামিনঅযোগ্য ধারায় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাপা আতঙ্ক রয়েছে। নতুন করে যাতে এলাকায় উত্তেজনা না ছড়ায়, সেজন্য প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রুটমার্চ করেছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement