ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে সপ্তাহ দুই হতে চলল। আর ঠিক একমাস পর রাজ্যে দু'দফায় ভোটগ্রহণ। ইতিমধ্যে শাসকশিবিরের তরফে সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই বঙ্গে প্রচারে ঝড় তুলেছেন। সেই তুলনায় গেরুয়া শিবিরের প্রচার আংশিক ফিকে। এখনও পর্যন্ত দিল্লির বিশেষ কোনও হেভিওয়েট নেতা আসেননি প্রচার করতে। তবে সূত্রের খবর, বঙ্গে প্রচারের সূচনা করে দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। শোনা যাচ্ছে, মাস পেরলেই উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন তিনি। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী লক্ষ্ণণ লিম্বু-সহ আশপাশের বিধানসভা কেন্দ্রগুলির দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারতে পারেন মোদি।
২০২১ সালের বিধানসভা ভোটে এখানকার অধিকাংশ জায়গায় ঘাসফুলকে দুরমুশ করে বিকশিত হয়েছিল পদ্ম। তবে চব্বিশের লোকসভা ভোটে সেই গড় বিশেষ রক্ষা করতে পারেনি বিজেপি। দেখা যায়, বেশ কিছু আসন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটের হিসেবে বিজেপিকে পিছিয়ে দিয়েছিল তৃণমূল। ছাব্বিশে ফের সেই গড় উদ্ধারে তৎপর হয়েছেন স্বয়ং মোদিই। আলিপুরদুয়ার থেকে তিনি প্রথম ভোটপ্রচার শুরু করতে চলেছেন।
এমনিতে উত্তরবঙ্গ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা ভোটে এখানকার অধিকাংশ জায়গায় ঘাসফুলকে দুরমুশ করে বিকশিত হয়েছিল পদ্ম। তবে চব্বিশের লোকসভা ভোটে সেই গড় বিশেষ রক্ষা করতে পারেনি বিজেপি। দেখা যায়, বেশ কিছু আসন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটের হিসেবে বিজেপিকে পিছিয়ে দিয়েছিল তৃণমূল। ছাব্বিশে ফের সেই গড় উদ্ধারে তৎপর হয়েছেন স্বয়ং মোদিই। আলিপুরদুয়ার থেকে তিনি প্রথম ভোটপ্রচার শুরু করতে চলেছেন। সব ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রচারে আসছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, উত্তরে প্রচার শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আলিপুরদুয়ারে রোড শো করেছেন। আসলে উত্তরবঙ্গ দু'পক্ষের কাছেই প্রেস্টিজ ফাইট। এবারের ভোটে উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন নতুন প্রার্থীকে লড়াইয়ের ময়দানে এগিয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের বেশিরভাগ সংগঠন করে উঠে আসা। অন্যদিকে, বিজেপিও উত্তরে বেশ কয়েকজন নতুন প্রার্থীকে এনেছে। গেরুয়া ও ঘাসফুল - উভয় শিবিরের কাছেই ছাব্বিশে নিজ নিজ গড়ের দখল নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন এটাই দেখার, প্রথম প্রচারে প্রধানমন্ত্রী মোদির 'ভোকাল টনিকে' কতটা চাঙ্গা হতে পারছেন বিজেপি প্রার্থীরা।
