shono
Advertisement
Humayun Kabir

বিধায়ক পদ থেকে ইস্তফা, বহরমপুরে অধীর জিতুক চাইছেন হুমায়ুন

কংগ্রেসের তরফে অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন। অধীর চৌধুরী এবার ভোটে জিতুক। এমনই চাইছেন হুমায়ুন কবীর। শুধু তাই নয়, অধীরকে জেতাতে সাহায্যও করা হবে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। আজ, শনিবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবীর। বিধানসভায় গিয়ে এদিন তিনি পদত্যাগ করলেন।
Published By: Suhrid DasPosted: 06:02 PM Mar 30, 2026Updated: 08:15 PM Mar 30, 2026

কংগ্রেসের তরফে অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন। অধীর চৌধুরী এবার ভোটে (West Bengal Assembly Election) জিতুক। এমনই চাইছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুধু তাই নয়, অধীরকে জেতাতে সাহায্যও করা হবে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। আজ, শনিবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবীর। বিধানসভায় গিয়ে এদিন তিনি পদত্যাগ করলেন। আরও বেশি কয়েকটি আসনে তাঁর দল প্রার্থী দেবে। এই কথাও জানানো হয়েছে।

Advertisement

তৃণমূল কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবীর নিজের দল তৈরি করেছেন। মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ডাক দিয়েছিলেন। সেই কাজ শুরুও হয়েছে। হুমায়ুনের দল আম জনতা উন্নয়ন পার্টি আগামী কাল, মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করবে। সেই কথাও জানিয়েছেন। এবার বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। ইতিমধ্যেই বহু আসনে প্রার্থীও ঘোষণা হয়েছিল। আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের সঙ্গে জোট বেঁধে এইবারের বিধানসভায় তাঁর দল লড়াই করবে বলে জানিয়েছেন হুমায়ুন। মিম প্রধানকে পাশে নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠকও করেছেন তিনি।

এদিন হুমায়ুন বলেন, "১৮২টি আসনে প্রার্থী দেব বলেছিলাম। কিন্তু ডিমান্ড বেশি হওয়ায় ১৯৩টি আসনে দিয়েছি। আরও ৭ থেকে ১০টি আসনে প্রার্থী দেব। যা আগামী কাল ঘোষণা হবে।" তিনি আরও বলেন, "আমাদের দলের প্রতীক বাঁশি। ফুটবল মাঠে বাঁশি দিয়েই ম্যাচ ঠিক করেন। আমিও ৪ তারিখ তাই করব। আমরাই বাঁশি বাজিয়ে ঠিক করব।" প্রত্যাশী হুমায়ুন বলেন, "বিজেপি বা তৃণমূল কেউ সংখ্যা গরিষ্ঠতা পাবে না।আমরা ডবল ডিজিট পেয়ে মিরক্যাল করব। আর আমরাই ঠিক করব কারা সরকারে আসবে।" অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্র থেকে জিতুক। এমনটাই চাইছেন হুমায়ুন।

উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। নাম দেন আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন। বাংলায় বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর করেন হুমায়ুন। যা বঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। এবার ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। ১৫৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দিয়েছেন হুমায়ুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement