shono
Advertisement
HSBC

কম ঝুঁকিতে বেশি লাভের সুযোগ, নতুন হাইব্রিড ফান্ড আনল এইচএসবিসি

এইচএসবিসি মিউচুয়াল ফান্ড বাজারে ছাড়ল ‘রেডহেক্স হাইব্রিড লং-শর্ট ফান্ড’। যারা নিয়ন্ত্রিত ঝুঁকির মধ্যে নিয়মিত আয় এবং মূলধন বৃদ্ধি চান, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী।
Published By: Buddhadeb HalderPosted: 07:57 PM Jun 03, 2026Updated: 07:57 PM Jun 03, 2026

বিনিয়োগের দুনিয়ায় নয়া দিশা দেখাচ্ছে স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড বা এসআইএফ। প্রথাগত মিউচুয়াল ফান্ড এবং উচ্চ-মূল্যের পিএমএস বা এআইএফ-এর মাঝের শূন্যস্থান পূরণ করতে এই ধরনের ফান্ডের জন্ম। এবার সেই পথেই এক অভিনব সমাধান নিয়ে এল এইচএসবিসি মিউচুয়াল ফান্ড। তারা বাজারে ছাড়ল ‘রেডহেক্স হাইব্রিড লং-শর্ট ফান্ড’। যারা নিয়ন্ত্রিত ঝুঁকির মধ্যে নিয়মিত আয় এবং মূলধন বৃদ্ধি চান, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী।

Advertisement

এই বিশেষ তহবিলটি ফিক্সড ইনকাম, ইকুইটি আরবিট্রেজ, রেইট (REIT) এবং ইনভিট (INVIT)-এর মতো বিভিন্ন ক্ষেত্রে পুঁজি ঢালবে। লক্ষ্য একটাই, বাজারের ওঠানামার মধ্যেও যেন রিটার্ন থাকে স্থিতিশীল। এই ফান্ডের এনএফও (NFO) চালু হয়েছে ২ জুন ২০২৬ থেকে। বিনিয়োগ করা যাবে আগামী ১৬ জুন পর্যন্ত।

মাঝারি মাপের বিনিয়োগকারীদের কথা ভেবেই এই ফান্ডের নকশা তৈরি। এখানে ন্যূনতম বিনিয়োগের অঙ্ক ১০ লক্ষ টাকা। তবে ‘স্বীকৃত বিনিয়োগকারী’ বা অ্যাক্রেডিটেড ইনভেস্টরদের জন্য এই সীমা মাত্র ১ লক্ষ টাকা। এর বেঞ্চমার্ক রাখা হয়েছে নিফটি ৫০ হাইব্রিড কম্পোজিট ডেবট ৫০:৫০ ইনডেক্সকে।

এটি একটি ইন্টারভাল ইনভেস্টমেন্ট ফান্ড। ফলে যেকোনও কার্যদিবসে টাকা খাটানো যাবে। আর বিনিয়োগ প্রত্যাহারের সুযোগ মিলবে প্রতি সপ্তাহে। এইচএসবিসি-র সিইও কৈলাশ কুলকার্নি জানান, এই ফান্ডে মিউচুয়াল ফান্ডের স্বচ্ছতা যেমন আছে, তেমনই রয়েছে পোর্টফোলিও ব্যবস্থাপনার নমনীয়তা। সংস্থার ফিক্সড ইনকাম বিভাগের সিআইও শ্রীরাম রামানাথনের মতে, সুদৃঢ় ঋণ নির্বাচন এবং কঠোর ঝুঁকি নিয়ন্ত্রণই এর মূল ভিত্তি। দ্রুত বিকাশমান রেইট এবং ইনভিট-এ বিনিয়োগের মাধ্যমে কর-সাশ্রয়ী ও বেশি আয়ের পথ সুগম করবে এই ফান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement