Advertisement
ফুটবলের মতো ক্রিকেটেও দেখানো হয় লালকার্ড, প্রথম দেখেন নাইট তারকা, জানেন এই নিয়ম?
কোন অপরাধে লালকার্ড দেখানো হয়, শাস্তিই বা কীরকম?
ফুটবলে লাল কার্ডের প্রচলন নতুন কিছু নয়। এমনিতে ফুটবলে দু'রকমের কার্ড হয়। ছোটখাট অপরাধের জন্য হলুদ কার্ড, গুরুতর অপরাধের জন্য লালকার্ড। তবে শুধু ফুটবলে নয়, আরও একাধিক খেলায় দেখানো হয় লালকার্ড।
মজার কথা হল, ফুটবলের মতো ক্রিকেটেও লালকার্ড দেখানো যায়। অন্তত আইসিসির নিয়মে তেমনটাই রয়েছে। ক্রিকেট মাঠে লালকার্ড দেখার একটি নজিরও রয়েছে।
ক্রিকেটে লালকার্ডের নিয়মটাও অনেকটা ফুটবলের মতোই। নিয়ম অনুযায়ী, ক্রিকেট মাঠে কোনও খেলোয়াড়ের আচরণ মাত্রা ছাড়ালেই তাঁকে মাঠ ছাড়তে বাধ্য করতে পারবেন আম্পায়ার। অপরাধ বিবেচনায় মাঠে ম্যাচে সাময়িক নিষেধাজ্ঞা ও ম্যাচ থেকে পুরো বহিষ্কারের নিয়ম চালু করেছে এমসিসি।
মাঠে ক্রিকেটারদের আগ্রাসী আচরণে বাঁধ দিতেই আসছে কার্ডের ব্যবহার। ২০১৫ সালে ইংল্যান্ডে ৫টি ম্যাচ পণ্ড হয়েছিল শুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন ঝগড়া-বিবাদের কারণে। ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই লালকার্ডের নিয়ম চালু করা হয়।
খেলোয়াড়েরা যদি নিজেদের মধ্যে হালকা বচসায় জড়িয়ে পড়ে, ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে, অথবা কোনো ফিল্ডার যদি ব্যাটসম্যানদের দিকে অযথা বল ছুড়ে মারে, অতিরিক্ত আপিল করে-সেক্ষেত্রে ক্রিকেটে পেনাল্টির নিয়ম আছে।
তবে কোনও খেলোয়াড়ের আচরণ যদি ওই ছোটখাট অপরাধের মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে আম্পায়ার চাইলে সেই ক্রিকেটারকে সোজা লালকার্ড দেখিয়ে দেওয়া যেতে পারে। মূলত কোনও ক্রিকেটার অন্য ক্রিকেটারের উপর শারীরিকভাবে আক্রমণ শানালে বা আম্পায়ারকে মারতে উদ্যত হলে লালকার্ড দেখানো হয়।
ফুটবলের মতোই কোনও দলের কোনও ক্রিকেটার লালকার্ড দেখলে ম্যাচের অবশিষ্ট সময় তাঁকে ছাড়াই খেলতে হবে দলকে। ওই ক্রিকেটারের যদি ব্যাট করা না হয়, তাহলে তিনি ব্যাটিং করতে পারবেন না। ফিল্ডিংও একজনকে কম নিয়েই করতে হবে। এমনকী অপরাধের গুরুত্ব বুঝে অন্য শাস্তিও দেওয়া হতে পারে ওই লালকার্ড দেখা ক্রিকেটারকে।
অবশ্য কিছু কিছু ঘরোয়া ক্রিকেট লিগে অন্য নিয়মেও লালকার্ড দেখানো হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যেমন স্লো ওভাররেটের জন্য লালকার্ড দেখানোর নিয়ম রয়েছে। আরও একাধিক লিগেই এভাবে লালকার্ড দেখানোর নিয়ম আছে।
মজার কথা হল, এই নিয়মেই ক্রিকেট ইতিহাসের প্রথম লালকার্ড দেখানো হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যে কোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন।
Published By: Subhajit MandalPosted: 06:21 PM Feb 25, 2026Updated: 06:21 PM Feb 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
