Advertisement
ভরা মাঠে ঠোঁটঠাসা চুমু, প্রেমিকাকে ফিল্মি কায়দায় প্রপোজ তারকা ফুটবলারের! ৩ দিন পরই ব্রেকআপ
ভুল বোঝাবুঝি, নাকি সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি-কী ঘটল রূপকথার রোম্যান্সের মাঝে?
ম্যাচ জেতার পরে একেবারে ফিল্মি কায়দায় প্রপোজ করেছিলেন প্রেমিকাকে। সকলের সামনে ঠোঁটে ঠোঁট রেখে সারাজীবন একসঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলেন।
কিন্তু সেই রূপকথার রোম্যান্স ভেঙে গেল মাত্র তিনদিনের মধ্যে। সোশাল মিডিয়ায় দুজনেই জানালেন, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই নেটদুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে গুয়াতেমালায়। সেদেশের শীর্ষ ক্লাব জেলাজুর ফুটবলার ডেরিকসন কুইরোস। গত রবিবার লিগের ম্যাচে ৪-২ জেতে জেলাজু।
সেই ম্যাচের পরই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ডেরিকসন। মাঠের মধ্যে হাঁটু মুড়ে বসে একেবারে ফিল্মি কায়দায় মনের কথা জানান।
বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেন ডেরিকসনের প্রেমিকা। মাঠে তাঁদের ঠোঁটঠাসা চুমু দেখে হাততালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। যুগলকে অভিনন্দন জানান দর্শকরা।
ফিল্মি প্রপোজের ভিডিও নিজের সোশাল মিডিয়াতেও শেয়ার করেন ডেরিকসন। প্রেমিকাকে 'মাই লাইফ পার্টনার' বলেও সম্বোধন করেন।
কিন্তু তিনদিনের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে যায় পরিস্থিতি। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে ডেরিকসন জানান, সম্পর্ক ভাঙতে বাধ্য হচ্ছেন। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত।
কেন আচমকা এমন সিদ্ধান্ত? সেই নিয়ে ডেরিকসন বিস্তারিত কিছু জানাননি। স্রেফ বলেন, কাউকে নিয়ে নেতিবাচক কোনও মন্তব্য করতে চান না তিনি।
ভগ্নহৃদয়ে ডেরিকসন বলেন, এই সম্পর্কটা একটা সময়ে তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেটা ছেড়ে বেরিয়ে আসাটা খুবই কঠিন। আপাতত তিনি খেলায় মন দিতে চান।
Published By: Anwesha AdhikaryPosted: 06:13 PM Feb 25, 2026Updated: 06:13 PM Feb 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
