Advertisement
আরও কাছাকাছি... বিয়ের পর কোন কাজগুলি একসঙ্গে করছেন বিজয়-রশ্মিকা?
জন্মদিনেও জিমে শরীরচর্চা। বাদ যায়নি মিটিংও। পরিবার-পোষ্যদের সঙ্গে বিয়ের পর প্রথম জন্মদিন একেবারে জমজমাট। সেই সঙ্গে বিজয়ের ভাই আনন্দ দেবেরাকোন্ডার সারপ্রাইজ তাঁর জন্মদিনের বাড়তি পাওনা তা বলাই বাহুল্য।
৯ মে ছিল দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার জন্মদিন। বিয়ের পরের প্রথম জন্মদিন বলে কথা, তাই একটু স্পেশাল তো হবেই। ৩৮তম জন্মদিনে স্ত্রী রশ্মিকা মন্দানা এবং পরিবারের সঙ্গে হইহই করে কাটিয়েছেন বিজয়। নিরাশ করেননি ভক্তদেরও। জন্মদিনে বাড়ির বাইরে উপস্থিত অনুরাগীদের হাত নেড়ে ভালোবাসা জানিয়েছেন অভিনেতা।
'রাউডি' লুকে বিজয়ের পরনে কমলা রঙের টি-শার্ট, পাশে হাসিমুখে স্ত্রী রশ্মিকা ও মা। বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেই ভক্তদের উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো। পছন্দের নায়ককে এক ঝলক দেখার জন্য অনেক দূর থেকে এসেছিলেন অনুরাগীরা। হায়দরাবাদের জুবিলি হিল্স এলাকার বিলাসবহুল বাসভবনের বাইরে ছিল ভক্তের ঢল।
রশ্মিকার সঙ্গে বিয়ের পর বিজয়ের প্রথম জন্মদিনে ভাই আনন্দ দেবেরাকোন্ডা তারকা জুটির ভক্তদের সারপ্রাইজ দিয়েছেন। বিজয়-রশ্মিকা জুটির সেই রাজকীয় বিয়ের সেই অমূল্য মুহূর্ত শেয়ার করে শুভেচ্ছা জানাতেই জন্মদিন উদযাপন সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে। এছাড়াও সোশাল মিডিয়ায় ভাইরাল বিজয়ের বার্থডে সেলিব্রেশনের একাধিক মুহূর্ত।
ছবিগুলি পোস্ট করে আনন্দ লিখেছেন, ‘এই বছরটা তোমার কাছে সত্যিই আলাদা। ৩৬ পেরিয়ে ৩৭-এ এসে তুমি আগের চেয়ে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী এবং রশ্মিকার সঙ্গে তোমার জীবনের বৃত্ত পূরণ হয়েছে।' ‘লাইগার’বিজয়ের জন্মদিনে ভক্তদের আরও একটি সারপ্রাইজ দিয়েছেন অভিনেতার ভাই। বিজয়ের পরবর্তী ছবি ‘রাউডি জনার্ধন’-এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন আনন্দ।
অভিনেতার জন্মদিনে ভাইরাল হওয়া বিভিন্ন ক্লিপে দেখা যাচ্ছে বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন স্বস্ত্রীক বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের সঙ্গে কেকও কাটেন 'বার্থডে বয়'। এবার আসা যাক 'প্রিয়তমা' রশ্মিকা মন্দানার সঙ্গে জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন দেখা নেওয়া যাক সেই ঝলক।
জন্মদিনের বেশ কিছু 'ক্যান্ডিড মোমেন্ট' সমাজমাধ্যমে শেয়ার করেছেন রশ্মিকা মন্দানা। যা থেকে স্পষ্ট বিয়ের পর জন্মদিন যতই স্পেশাল হোক না কেন দৈনন্দিন রুটিনে কোনও পরিবর্তন নেই বিজয়ের। তবে জীবনের এই বিশেষ দিনে বিজয়ের সর্বক্ষণের সঙ্গী ছিলেন রশ্মিকা মন্দানা।
জন্মদিনে তাঁরা একসঙ্গে কী কী করলেন? রশ্মিকার শেয়ার করা পোস্ট অনুযায়ী, তাঁরা একসঙ্গে জিমে গিয়ে শরীরচর্চা করেছেন, মিটিং সেরেছেন। প্রিয় পোষ্যদের সঙ্গেও জন্মদিনের অনেকটা সময় কাটিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে পরিবার পরিজন আর পোষ্যদের সঙ্গে কতটা আনন্দ করেছেন বিজয়।
জন্মদিনে তাঁরা একসঙ্গে কী কী করলেন? রশ্মিকার শেয়ার করা পোস্ট অনুযায়ী, তাঁরা একসঙ্গে জিমে গিয়ে শরীরচর্চা করেছেন, মিটিং সেরেছেন। প্রিয় পোষ্যদের সঙ্গেও জন্মদিনের অনেকটা সময় কাটিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে পরিবার পরিজন আর পোষ্যদের সঙ্গে কতটা আনন্দ করেছেন বিজয়।
Published By: Kasturi KunduPosted: 07:12 PM May 10, 2026Updated: 07:12 PM May 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
