Advertisement
প্রেমিকার সঙ্গে পালিয়ে বিয়ে নাকি ঘটা করে? রাশি মিলিয়ে দেখে নিন ভাগ্যে কী আছে
প্রেমের হোক বা দেখা শোনা করে, বিয়ে বিষয়টা সকলের জন্যই স্পেশাল। কৈশোরে পা দিলেই কম-বেশি সকলের মনেই বসন্ত আসে। কিন্তু জানেন কি লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তা নির্ভর করে রাশির উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতকরা অত্যন্ত মজার হয়। সাধারণ দেখেশুনে ধুমধাম করে বিয়ে হয় এদের।
বৃষরাশির জাতকরা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ঐতিহ্যের কথা মাথায় রাখে। সঙ্গী বাছাই থেকে বিয়ের আয়োজন সবেতেই থাকে রাজকীয়তা। বিরাট ধুমধাম করে আয়োজন করা হয় এদের বিয়ের। লাভ ও অ্যারেঞ্জ, দুই ধরনের বিয়েই দেখা যায় এই রাশির জাতকদের।
মিথুন রাশির জাতকরা ছোট ছোট বিষয়কে উৎযাপন করতে পছন্দ করেন। এরা ভীষণ চটপটে। সহজেই মিশে যেতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এদের লাভ ম্যারেজ হয়। নিজের পছন্দে বিয়ে করাই এদের জন্য ভালো। কারণ, বিয়ের আগেই দুজনের মিল হচ্ছে কি না, তা জানা জরুরি।
কর্কট রাশির জাতকরা অত্যন্ত আবেগ প্রবণ। এরা ভালোবাসলে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে থাকার স্বপ্ন দেখে। সাধারণ এরা প্রেম করেই বিয়ে করে। তবে পরিবার খোলা মনে তা মেনে নেয়। অর্থাৎ প্রেম করার পর পরিবারের উপস্থিতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
সিংহ রাশি জাতকরা রাজকীয়ভাবে থাকতে ভালোবাসে। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও ওরা ভীষণ খুঁতখুঁতে। লাভ ও অ্যারেঞ্জ, দুই ধরনের বিয়েই দেখা যায় এদের। প্রবল ধুমধাম করে বিয়ে করেন এরা।
কন্যা রাশি জাতকরা চান সবকিছু হোক পারফেক্ট। তাই প্রেমে পড়লেও এদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। শেষ পর্যন্ত দেখা যায়, বিজ্ঞাপন দিয়ে অথবা ম্যাট্রিমনি সাইট দেখে সম্বন্ধ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরা।
তুলা রাশির জাতকদের নানান চড়াই-উতরাই পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়। তবে এদের বিয়ে রূপকথার থেকে কিছু কম নয়। তবে এদের বিবাহিত জীবন সুখেরই হয়।
Published By: Tiyasha SarkarPosted: 08:56 PM Mar 23, 2026Updated: 08:56 PM Mar 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
