Advertisement
শনির কুনজর থেকে বাঁচতে চান? এই অভ্যাসগুলি রপ্ত করলেই কেল্লাফতে
জেনে নিন কী কী নিয়ম মানা জরুরি।
শনির কুপ্রভাব ভয়ংকর। জ্য়োতিষ শাস্ত্রবিদদের মতে, তাতে ছারখার হয়ে যেতে পারে গোটা জীবন। চোখের নিমেষে আপনি হতে পারেন নিঃস্ব। নেতিবাচকতার কালো ছায়া কেটে আলোয় ভরুক সংসার। তা চান প্রায় সকলেই। সে কারণে প্রতি শনিবার অনেকেই শনিদেবের আরাধনা করেন। তবে শুধু আরাধনা করলেই হবে না। প্রায় প্রতিদিন বেশ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। বলা ভালো, এই নিয়মগুলিকে একেবারে অভ্যাসে পরিণত করে ফেলুন।
শনির কুপ্রভাব থেকে রক্ষা পেতে প্রথমেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তা বলে রোজ শুধু স্নান করলেই হল না। কিংবা শুদ্ধ বস্ত্র পরে ফেললেই চলবে না। শনির কুপ্রভাব থেকে বাঁচতে চাইলে আপনার নখের কোণায় কোণায় নোংরা জমে রয়েছে কিনা, সেদিকেও নজর দিন। কারণ, নখ পরিষ্কার না থাকলে আপনি কখনই শনিদেবের কুনজর থেকে বাঁচতে পারবেন না।
শনির কুপ্রভাব থেকে রক্ষা পেতে প্রথমেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তা বলে রোজ শুধু স্নান করলেই হল না। কিংবা শুদ্ধ বস্ত্র পরে ফেললেই চলবে না। শনির কুপ্রভাব থেকে বাঁচতে চাইলে আপনার নখের কোণায় কোণায় নোংরা জমে রয়েছে কিনা, সেদিকেও নজর দিন। কারণ, নখ পরিষ্কার না থাকলে আপনি কখনই শনিদেবের কুনজর থেকে বাঁচতে পারবেন না।
দানধ্যান সবসময়ই ভালো অভ্যাস। শনির কুনজর থেকে বাঁচতে চাইলে আপনাকে দানধ্যানে মন দিতে হবে। অবশ্য যখন ইচ্ছা হল আর দান করে দিলেন তা হবে না। আপনাকে অবশ্যই শনিবার দান করতে হবে। কালো ডাল, কালো জুতো, কালো তিল দান করুন। তাতেই মিলবে সুফল।
শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে আপনি ছাতাও দান করতে পারেন। তবে অবশ্যই যেন তা কালো ছাতা হয়। তাতেই মিলবে সুফল। আপনার সংসারের আরও শ্রীবৃদ্ধি হবে। সমস্ত বাধা কাটিয়ে সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছতে পারবেন আপনিই।
জীবে সেবা করে যে-ই জন, সেইজন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণের বাণী মেনে এই কাজকে অভ্যাসে পরিণত করুন। তাতে শনিদেবের আশীর্বাদ পেতে পারেন আপনি। তাই রাস্তায় থাকা চারপেয়েদের পারলে খাবার খেতে দিন। শনিবার তো বটেই, সপ্তাহের অন্যান্য দিনেও আপনার সাধ্যমতো খাবার খেতে দিন। তাতেই কাটবে শনির দশা। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি।
শুধু সারমেয়ই নয়। শনির কুনজর থেকে বাঁচতে মাছকেও খাবার খাওয়াতে পারেন। এমনিই মাছ শুভ জিনিস হিসাবেই বিবেচনা করা হয়। সেক্ষেত্রে মাছকে খাওয়ালে পুণ্যার্জন হবে বলেই মনে করেন বহু জ্যোতিষ শাস্ত্রবিদ। তাই অবশ্যই শনিবার শুদ্ধ বস্ত্র পুকুরে কিংবা অ্যাকোয়ারিয়ামে থাকা মাছকে খাবার দিন। তাতে আপনার মঙ্গল হবে।
রাস্তাঘাটে বেরলে নিজেকে নিয়ে ছাড়া আর কারও দিকেই নজর দেন না অনেকে। শনির কুনজর থেকে বাঁচতে চাইলে অবশ্য চারিদিকে নজর রেখে পথ চলতে হবে। রাস্তাঘাটে কেউ কোনও বিপদে পড়লে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষত শনিদেবের কুনজর থেকে বাঁচতে আপনাকে অবশ্যই দৃষ্টিহীনদের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে হাত ধরে রাস্তা পারাপারের বন্দোবস্ত করে দিতে হবে।
প্রতি শনিবার পারলে উপবাস করতে পারেন। নির্জলা উপবাস করাই ভালো। তবে শারীরিক কোনও সমস্যা থাকলে এই কাজ ভুলেও করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিন।
Published By: Sayani SenPosted: 12:02 AM Apr 04, 2026Updated: 12:24 AM Apr 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
