Advertisement
কেউ প্রেমিকদের থেকে ঝেঁপেছেন আইফোন, কেউ প্রাক্তনকে রোজ দেখান মধ্যমা! 'বন্য প্রেম' হইতে সাবধান!
কেউ কেউ প্রেম ভাঙার স্মৃতি ভুলে বর্তমানে গা ভাসাতে চান। আবার কেউ 'গান্ধীগিরি'তে মোটেও বিশ্বস্ত নন। পরিবর্তে 'ঢিলের জবাব পাটকেলে' দিতেই বিশ্বাসী।
হালকা শীত। মাঝেমধ্যে শীতল বাতাস জানান দিচ্ছে শীত বিদায়ের কথা। আর এদিক ওদিক যেন প্রেম প্রেম ভাব। আর হবে না-ই বা কেন, ক্যালেন্ডার যে বলছে প্রেমের সপ্তাহ চলছে।
মনের মানুষের জন্য কত্ত আয়োজন। বাছাই করে উপহার কেনা। এদিক ওদিক ঘুরতে যাওয়া। ব্যস্ত সময়ের অবসরে নিদেনপক্ষে কোনও ক্যাফে কিংবা রেস্তরাঁয় কিছুটা ভালো সময় কাটানো। বেশিরভাগ প্রেমিক যুগল এখন সেসব নিয়ে বেজায় ব্যস্ত।
তবে প্রেম মানে কি শুধুই আমি তোমার, তুমি আমার? অনেকেই নাক বেঁকিয়ে বলবেন মোটেও না। কত মানুষই তো রয়েছেন যাঁদের কাছে প্রেম যেন দুঃস্বপ্নের মতো। সম্পর্ক শুধুই রেখে গিয়েছে তিক্ততার স্মৃতি। কেউ কেউ সে স্মৃতি ভুলে বর্তমানে গা ভাসাতে চান। আবার কেউ 'গান্ধীগিরি'তে মোটেও বিশ্বস্ত নন। পরিবর্তে 'ঢিলের জবাব পাটকেলে' দিতেই বিশ্বাসী।
ঠিক যেমন কথা হচ্ছে এক ক্লাব মালিককে নিয়ে। আমেরিকার অ্যালান মার্কোভিটজ নামে এক ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে মোটেও বনিবনা হত না। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। দু'জনের পথ একেবারে আলাদা। তিনি তাঁর আত্মজীবনীতে যা লিখেছেন, তা শুনে সকলেই তাজ্জব।
ওই ব্যক্তির বাড়ির উলটোদিকেই থাকতেন স্ত্রী। জানা গিয়েছে, স্রেফ দাম্পত্য তিক্ততা থেকে নিজের বাড়ির পিছন দিকে মধ্যমার একটি মূর্তি বসান অ্যালান। যাতে প্রতি মুহূর্তে প্রাক্তন স্ত্রীর নজরে পড়ে। অ্যালেনের দাবি, ওই মূর্তি নীরবে তিক্ত দাম্পত্য অনুভূতি তাঁর প্রাক্তন স্ত্রীকে বোঝাবে।
ব্রোঞ্জের ওই মধ্যমার মূর্তিটি ১২ ফুট উচ্চতার। আলো দিয়ে সাজানো। যাতে রাতের অন্ধকারেও দেখতে অসুবিধা না হয়। ওই মূর্তিটি বসাতে খরচ পড়েছে ৬.১ লক্ষ টাকা। অ্যালানের প্রাক্তন স্ত্রী ছবিটি X হ্যান্ডেলে পোস্ট করেন। প্রাক্তন স্বামীর মানসিকতা নিয়ে প্রশ্নও তোলেন তিনি।
এই ঘটনাটি ২০১৩ সালের। তবে সম্প্রতি ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। অনেকেই বলছেন, অ্যালান নাকি যোগ্য জবাব দিয়েছেন। আবার কারও মতে, বিচ্ছেদের পর আর দু'পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ির কোনও প্রয়োজন নেই। স্ত্রীর বাড়ির দিকে মুখ করে মধ্যমা প্রদর্শন কোনও রুচিসম্পন্ন ব্যক্তির কাজ নয় বলেই দাবি নেটদুনিয়ার একাংশের।
এ তো গেল অ্যালানের কথা। এবার আরেক 'প্রেমিকা'র কীর্তির প্রসঙ্গে আসা যাক। তিনি আবার চিনের তরুণী। বাজারে তখন সবে সবে আইফোন ১৭ এসেছে। কেনার খুব ইচ্ছা তরুণীর। তাঁর কাছে টাকা নেই। অথচ মন সে কথা শুনছে না।
কীভাবে ফোন কিনতে পারেন, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করলেন। আর ব্লু প্রিন্ট তৈরির পর শুরু তরুণীর 'মিশন আইফোন ১৭'। প্রথমেই সোশাল মিডিয়ায় বেশ কিছু পুরুষবন্ধুর সঙ্গে সম্পর্ক পাতালেন তরুণী। কমপক্ষে ২০ জন 'প্রেমিক' পাতালেন।
Published By: Sayani SenPosted: 10:43 PM Feb 11, 2026Updated: 11:06 PM Feb 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
