shono
Advertisement
Aadhaar

আধারের এই তথ্য পরিবর্তন বিনামূল্যেই করুন বাড়িতে বসে! জানুন কীভাবে

১ জুলাই থেকে শুরু হয়েছে পরিষেবা। আগামী ৬ মাস এই সুবিধা পাওয়া যাবে।
Published By: Biswadip DeyPosted: 07:03 PM Jul 03, 2026Updated: 07:03 PM Jul 03, 2026

আপনার আধার আপডেট করা এখনও আরও সহজ। ইউআইডিএআই একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার দৌলতে স্মার্টফোন থেকেই আপডেট করা যাবে নিজের ইমেল আইডি। অর্থাৎ আধার কেন্দ্রে না গিয়েই এই পরিষেবার সুযোগ পেতে পারবেন বাড়িতে বসে। ১ জুলাই থেকে শুরু হয়েছে পরিষেবা। আগামী ৬ মাস এই সুবিধা পাওয়া যাবে।

Advertisement

বলে রাখা ভালো, আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক করা খুব জরুরি। একবার লিঙ্ক করা হয়ে গেলে, আধার অথেন্টিকেশনের কোনও অনুরোধ এলেই সঙ্গে সঙ্গে ইমেলে নোটিফিকেশন চলে যাবে। ফলে কারা তাঁদের পরিচয় সংক্রান্ত তথ্য ব্যবহার করছে, সে বিষয়ে তাঁরা সবসময় অবগত থাকতে পারেন। নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য, ডিভাইসে থাকা আধার অ্যাপটি ডাউনলোড বা আপডেট করতে হবে। তারপর সেখান থেকে ইমেল আপডেট অপশনটি ব্যবহার করতে পারবেন। গত কয়েক মাস ধরে UIDAI আধার অ্যাপে যে ব্যাপক পরিবর্তন আনছে, এই ইমেল আপডেট ফিচারটি তারই অংশ।

প্রসঙ্গত, আধারের নথি নিয়মিত আপডেট করা প্রয়োজন। সরকারি প্রকল্প, ব্যাঙ্কিং পরিষেবা ও অন্য যে কোনও ধরনের নথি যাচাইয়ের ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো তথ্যের কারণে মাঝেমধ্যেই সমস্যা পড়তে হয় ইউজারদের। সেই ধরনের অসুবিধা থেকে আধার আপডেট অত্যন্ত জরুরি বলেই ধরা হয়। গত মে মাসেই বিনামূল্যে অনলাইন আধার আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছিল। নতুন বর্ধিত তারিখ হয়েছে ২০২৭ সালের ১৪ জুন। এর আগে ওই ডেডলাইন ছিল ২০২৬ সালের ১৪ জুন। এবার তা একবছর বাড়ানো হয়েছে। এবার জানা গেল, ইমেল আইডি আপডেটও করা যাবে বাড়িতে বসেই। সময় হাতে রয়েছে ৬ মাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement