shono
Advertisement
Facebook

চ্যাট অ্যাপের ভিড়ে ফের চমক ফেসবুকের, জমে উঠুক ভারচুয়াল আড্ডা! জানুন কীভাবে

২০১৪ সালে ফেসবুক আলাদা করে গ্রুপস অ্যাপ নিয়ে এসেছিল। কিন্তু তা আদৌ জনপ্রিয় হয়নি।
Published By: Biswadip DeyPosted: 04:46 PM May 25, 2026Updated: 04:47 PM May 25, 2026

মেটা নিয়ে এল ফেসবুকের জন্য নতুন প্ল্যাটফর্ম- ফোরাম। রেডিটের মতো জনপ্রিয় অ্যাপের সঙ্গে মিল রয়েছে এই অ্যাপের। এই নতুন অ্যাপ তৈরি করা হয়েছে ফেসবুক গ্রুপ ও কমিউনিটিতে হওয়া আড্ডার কথা ভেবেই। রেডিটের মতো, এখানেও বিভিন্ন টপিক-ভিত্তিক আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে এই নতুন অ্যাপকে।

Advertisement

তবে আপাতত ফোরাম কেবলই আমেরিকার আইফোন ইউজারদের জন্য আনা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দেশের ইউজার এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যও তা আনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। মেটা ‘ফোরাম’-কে ‘গভীর আলোচনা, প্রকৃত জবাব এবং গুরুত্বপূর্ণ সব কমিউনিটির জন্য তৈরি’ বলে জানিয়েছে।

নতুন অ্যাপ তৈরি করা হয়েছে ফেসবুক গ্রুপ ও কমিউনিটিতে হওয়া আড্ডার কথা ভেবেই। রেডিটের মতো, এখানেও বিভিন্ন টপিক-ভিত্তিক আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে এই নতুন অ্যাপকে।

কীভাবে কাজ করবে ফোরাম? ফেসবুক ইউজাররা তাঁদের অ্যাকাউন্টের মাধ্যমেই সাইন ইন করার সুযোগ পাবেন। আর একবার লগ ইন হয়ে গেলে, ফোরাম ফেসবুক গ্রুপগুলির পোস্টগুলোকে রেডিট-এর আদলে সাজানো একটি ফিডে প্রদর্শন করে। ইউজাররা এখানে বিভিন্ন আলোচনা করতে পারবেন। পাশাপাশি নতুন নতুন গ্রুপের সন্ধান পাবেন। এবং সরাসরি বিভিন্ন কমিউনিটিতে পোস্ট করতে পারেন। মেটা জানিয়েছে, অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা ট্রেন্ডিং বা জনপ্রিয় বিষয়বস্তুর চেয়ে পারস্পরিক কথোপকথনের উপরই বেশি মনোযোগ দিতে পারেন।

এখানে ইউজাররা তাঁদের ডাকনামের মাধ্যমেও পোস্ট করতে পারবেন। তবে সেই সময়ই ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপেও তাঁরা সক্রিয় থাকতে পারবেন। আবার ফোরামে শেয়ার করা কোনও কনটেন্ট মূল ফেসবুকের গ্রুপেও দৃশ্যমান হবে। তবে সব মিলিয়ে ব্যাপারটা নতুন নয়। এর আগে ২০১৪ সালে ফেসবুক আলাদা করে গ্রুপস অ্যাপ নিয়ে এসেছিল। কিন্তু তা আদৌ জনপ্রিয় হয়নি। ২০১৭ সালে তাই তা বন্ধ করার সিদ্ধান্ত নেন মার্ক জুকারবার্গ। এখন দেখার, ফোরাম ইউজারদের মধ্যে কেমন সাড়া ফেলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement