shono
Advertisement
Bengali Serial TRP List

এই সপ্তাহেও পিছিয়ে 'পরশুরাম', টিআরপিতে সেরার সেরা কে? 'পরিণীতা' নাকি 'প্রফেসর বিদ্যা'

এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ। গত কয়েক সপ্তাহে স্থানচ্যুত হয়েছে 'পরশুরাম'। হৃত গৌরব এখনও ফিরে পায়নি তৃণা ও ইন্দ্রজিতের ধারাবাহিক।
Published By: Arani BhattacharyaPosted: 03:18 PM Feb 26, 2026Updated: 03:59 PM Feb 26, 2026

গত কয়েক সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপিতে এসেছে বড়সড় রদবদল। এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ। গত কয়েক সপ্তাহে স্থানচ্যুত হয়েছে 'পরশুরাম'। হৃত গৌরব এখনও ফিরে পায়নি তৃণা ও ইন্দ্রজিতের ধারাবাহিক। সেই জায়গায়, অর্থাৎ প্রথমস্থানে জায়গা করে নিয়েছে এই সপ্তাহে 'পরিণীতা'। অন্যদিকে প্রথম পাঁচে উঠে এসেছে তালিকায় কম রেটিং নিয়ে পিছিয়ে থাকা অনেক সিরিয়াল। দেখে নিন কোন ধারাবাহিক পেল কত নম্বর।

Advertisement

এই সপ্তাহে ৬.৪ রেটিং নিয়ে প্রথমস্থানে রয়েছে 'পরিণীতা'। রায়ান ও পারুলের রসায়ন যে ফের জমে উঠেছে তা বোঝাই যাচ্ছে। এই সপ্তাহে দ্বিতীয়স্থানে রয়েছে 'পরশুরাম', পেয়েছে এই সপ্তাহে ৬.৩ রেটিং। এই মুহূর্তে পরশুরাম ও তটিনীর সংসারে চলছে ভুল বোঝাবুঝির পালা। অবিশ্বাস্যভাবে এই সপ্তাহে প্রথম তিনে জায়গা করে নিয়েছে 'জোয়ার ভাঁটা'। নিশা ও উজি, দুই বোনের সম্পর্কের বুনোটে এই সিরিয়াল প্রথম থেকেই দর্শকের পছন্দের। এই সপ্তাহে আরাত্রিকা ও শ্রুতির জোয়ার ভাটা'র প্রাপ্ত নম্বর ৬.১। যৌথভাবে চতুর্থস্থানে রয়েছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ও 'রাঙামতী তীরন্দাজ'। পেয়েছে এই সপ্তাহে ৬.০ রেটিং। উল্লেখ্য, সম্প্রতি 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে স্বসতিকার একটি ভাইরাল অংশ নিয়ে তুমুল চর্চা হয়েছে। এমনকী সেই অংশের রোস্টিং ভিডিওতে স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করেছেন অভিনেত্রী। জানিয়েছেন আগামীতে নিজের অভিনয়ের দিকে আরও নজর দেবেন। ৫.৮ রেটিং নিয়ে এই সপ্তাহে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে 'ও মোর দরদিয়া'।

এই সপ্তাহে ৬.৪ রেটিং নিয়ে প্রথমস্থানে রয়েছে 'পরিণীতা'। রায়ান ও পারুলের রসায়ন যে ফের জমে উঠেছে তা বোঝাই যাচ্ছে। এই সপ্তাহে দ্বিতীয়স্থানে রয়েছে 'পরশুরাম', পেয়েছে এই সপ্তাহে ৬.৩ রেটিং। এই মুহূর্তে পরশুরাম ও তটিনীর সংসারে চলছে ভুল বোঝাবুঝির পালা।

সেরা পাঁচ থেকে ছিটকে গেলেও এই সপ্তাহে সেরা দশে রয়েছে ৫.৪ রেটিং নিয়ে 'আমাদের দাদামণি' ও 'তারে ধরি ধরি মনে করি'। যৌথভাবে টিআরপি তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। একদিকে শুভস্মিতা ও সৌরভের প্রেমের জোর চর্চা আর অন্যদিকে তাঁদের ধারাবাহিকের নম্বরপ্রাপ্তির দিকে তাকিয়ে সকলে। এই সপ্তাহে 'দীপ' ও 'ঝাঁপি'র ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.২, যা এই সপ্তাহে রয়েছে সপ্তমস্থানে। কয়েক সপ্তাহ আগেই শোনা যাচ্ছিল জীতু ও শিরিনের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' নাকি বন্ধ হওয়ার মুখে। পরে সেই গুঞ্জন আর সেভাবে শোনা না গেলেও ক্রমাগত নম্বর কমছে এই সিরিয়ালের। এই সপ্তাহে যা রয়েছে অষ্টমস্থানে, পেয়েছে ৪.৮। একই নম্বর পেয়ে একইসঙ্গে এই স্থানে রয়েছে 'চিরসখা'ও। যেন জি'দের প্রেমের গল্প নিয়ে পর্দায় জার্নি শুরু করেছিল 'বেশ করেছি প্রেম করেছি' তবে বর্তমান প্রজন্মের গল্প বললেও এই ধারাবাহিক কিন্তু নম্বরের নিরিখে রয়েছে পিছিয়ে। এই সপ্তাহে যা পেয়েছে ৪.৭ রেটিং, রয়েছে নবমস্থানে। সেরা দশের তালিকায় দশমস্থানে রয়েছে ৪.২ রেটিং নিয়ে 'কুসুম'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার