সিরিয়াল থেকে সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা জীতু কমল। তাঁর অভিনয় যেমন দর্শকমহলে প্রশংসিত হয় ঠিক তেমনই আবার তাঁকে ঘিরে অহরহ দানা বাঁধে বিতর্কও। যদিও সেসব মোটেই গায়ে মাখেন না অভিনেতা জীতু কমল। চর্চার মাঝে নিজের মত প্রকাশে মোটেই বিলম্ব করেন না। অদ্ভুতভাবে বিতর্ক যেন জীতুর (Jeetu Kamal) পিছু ছাড়ছে না। ভুয়ো ছবির সঙ্গে ভুল তথ্য পরিবেশনের ছবিতে উত্তাল সমাজমাধ্যম। নজরে আসতেই বিরক্তি প্রকাশ অভিনেতার।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের দুঃস্থ মানুষদের হাতে তুলে দিচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী। শুধু তাই নয় পোস্টের ক্যাপশনগুলোও যথেষ্ট ব্যাঙ্গাত্মক। নেটভুবনে যখন জীতুর ছবি ঘিরে চর্চা তুঙ্গে সেই সময় ভাইরাল হওয়া কিছু ছবি-ভিডিওর কোলাজ বানিয়ে অভিনেতার আর্জি, 'দয়া করে এরকম ফেক ফটো'স, ভিডিও আপনারা তৈরি করবেন না। এটা খুবই ব্যথা দেয় আমায়। আপনাদের পরিবার বলে মনে করি।'
জীতুর শেষ মেগা
আরও যোগ করেন, 'পরিবারের মানুষ হিসেবে এধরনের অনভিপ্রেত, অপ্রাপ্ত আচরণ আপনাদের থেকে আশা করি না। বন্ধুর রূপ ধরে যদি ক্ষতি করার উদ্দেশ্যে এগুলো করেন তাহলে আর কী বা বলতে পারি। প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। মানুষকে উৎসাহ দিন। তাঁকে ব্যর্থ করবেন বলে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবেন বলে এভাবে আমাকে নিয়ে কাটাছেঁড়া করবেন না।'
জীতুর অনুরোধ
অনীক দত্তের প্রয়াণের পর ভেঙে পড়েছিলেন জীতু। ৫ জুন নন্দনে ‘অপরাজিত’ মুক্তির পর আবেগে জল এসে গিয়েছিল অভিনেতার। সেই মুহূর্ত সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বছর চারেক আগে সেই সিনেমা ঠাঁই পায়নি নন্দনে, রাজ্যে পালাবদলের পর অনীক দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানাতে সেই ‘অপরাজিত’কেই সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন জীতু।
