shono
Advertisement
Nigeria

নাইজেরিয়ার ভরা বাজারে ভয়ংকর এয়ারস্ট্রাইক, অন্তত ২০০ জনের মৃত্যু, কারা চালাল হামলা?

যে জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে সেটি বোরনো প্রদেশের সীমান্তবর্তী ইয়োবের একটি গ্রামে। এই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় বোকো হারামের সন্ত্রাসীরা।
Published By: Amit Kumar DasPosted: 10:32 PM Apr 12, 2026Updated: 10:32 PM Apr 12, 2026

সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে মর্মান্তিক ঘটনা নাইজেরিয়ায়। ভরা বাজারে ভয়ংকর বিমান হামলায় মৃত্যু হল অন্তত ২০০ জনের। শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নাইজেরিয়ার ইয়োবের প্রদেশের জিলি বাজারে। জানা যাচ্ছে, নাইজেরিয়ার ভয়ংকর জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভুলবশত এই হামলা চলে।

Advertisement

স্থানীয় কাউন্সিলর ও প্রত্যক্ষদর্শীদের মতে, হামলা যখন হয় সেই সময়ে বাজারে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ ভরা বাজারে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ঘটনার জেরে এখনও পর্যন্ত ২০০ মানুষের বেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। তাঁদের উদ্ধার করে ইয়োবে এবং বোরনো অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ধরনের হামলায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।

নাইজেরিয়ার ভয়ংকর জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভুলবশত এই হামলা চলে।

এদিকে নাইজেরিয়ার বিমান বাহিনী বোরনো প্রদেশে বোকো হারামের বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করলেও, জিলি বাজারে এই ধরনের হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। ইয়োবের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সেমা) জিলি বাজারে এই ধরনের হামলার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, হামলায় হতাহতের সংখ্যা বহু। ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি হয়েছে।

উল্লেখ্য, যে জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে সেটি বোরনো প্রদেশের সীমান্তবর্তী ইয়োবের একটি গ্রামে। এই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় বোকো হারামের সন্ত্রাসীরা। দীর্ঘ বছর ধরে অশান্ত এই অঞ্চলে বোকো হারামের হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু ও লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে সাম্প্রতিক এই হামলায় মৃতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement