‘বাবা বাঁচাও’, লখনউয়ের ‘জতুগৃহে’ শেষ আর্তনাদ ছাত্রের, ভয়ংকর অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শীদের
সরকারি নথি অনুযায়ী, এটা একসময় ছিল বসতবাড়ি। পরে বেআইনিভাবে তা বাণিজ্যিক ভবনে পরিণত করা হয়। তদন্তে আরও জানা যাচ্ছে, ২০১৬ সালে এই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ২ মাসের মধ্যেই সেই নির্দেশ বদলে দেওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।