বিক্রম রায়, কোচবিহার: দলীয় কর্মীর খুনের ঘটনায় কোচবিহারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও তোপ দাগেন ওই সিপিএম নেতা। পুলিশের দায়বদ্ধতা ও কাজের ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘রাজনৈতিক গুন্ডাদের কথায় ওঠবোস করছে পুলিশ। পুলিশকে বলছি আইন মেনে চলুন।’ পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও একহাত নেন সেলিম।
[হাত-মুখ বেঁধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে]
উল্লেখ্য, গত তিন তারিখে মেখলিগঞ্জ মহকুমার হরিরবাড়ি এলাকায় খুন হন সিপিএম কর্মী রমজান মিঞা (৫০)। এই ঘটনায় তৃণমূল কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। এদিন মৃত কর্মীর বাড়িতে যান সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম-সহ সিপিএমের অন্যান্য রাজ্য নেতৃত্ব। মৃতের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরিবারের হাতে ২০ হাজার টাকার সাহায্যও তুলে দেওয়া হয় পার্টির তরফে। রমজান মাসে রমজান মিঞার খুন হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন এই সিপিএম সাংসদ।
[বেআইনি পার্কিং রুখতে নয়া উদ্যোগ, ‘হুইল ক্ল্যাম’ বসছে মোটরবাইকের চাকায়]
পাশাপাশি এই মঞ্চ থেকেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়েরও সমালোচনা করেন। আরএসএসের সমাবর্তন মঞ্চে প্রণববাবুর উপস্থিতি নিয়ে তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। ভবিষ্যতে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এমন কোথায় দেখা যেতে পারে। এটাই নিশ্চিত করে বলেছেন মহম্মদ সেলিম।
The post দলীয় কর্মী খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ সেলিমের appeared first on Sangbad Pratidin.
