shono
Advertisement

Breaking News

Suvendu Adhikari

পর্যটকদের জন্য সুখবর, এবার দিঘায় আর দিতে হবে না বাড়তি টাকা, ঘোষণা শুভেন্দুর

রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Sayani SenPosted: 09:38 PM Jun 14, 2026Updated: 09:38 PM Jun 14, 2026

পর্যটকদের জন্য সুখবর। এবার থেকে পর্যটকদের আর দিঘায় গিয়ে দিতে হবে না বাড়তি ১০ টাকা চাঁদা। ১ জুলাই থেকে তা প্রত্যাহারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "হোটেলের বিলের সঙ্গে ১০টাকা হাত পেতে নেওয়া। এর থেকে আসে ৩০লক্ষ টাকা। এখানে পর্যটক ৩০লক্ষের বেশি হবে। হিসেব করলে অনেক বেশি টাকা হবে। ওখানে ফাঁকি দেওয়া হচ্ছে। যারা ঘোষনা ইনকাম ট্যাক্স,জিএসটি দিচ্ছেন তাদের থেকে আবার হাত পেতে পর্যটকদের থেকে ১০টাকা নেওয়া খুব আপত্তিজনক। তাই এটা প্রত্যাহার করা হচ্ছে।"

Advertisement

বৈঠকে পর্যটন শহর দিঘা-সহ উপকূলের পর্যটনের বিকাশ ও উন্নয়নের জন্যে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "বিগত সরকারের আমলে গত ২ বছর দিঘার কোন উন্নয়ন হয়নি। রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়া সত্বেও রাস্তা ঘাট ,স্বাস্থ্য পরিষেবা পর্যটকদের নিরাপত্তা বেহাল হয়ে পড়েছে। দিঘা হাসপাতালে নুন্যতম পরিষেবা নেই ,আইসিইউ বেড নেই।" ট্রমা অ্যাম্বুল্যান্স-সহ একটা পর্যটন কেন্দ্রের হাসপাতালে যা যা দরকার তা করতে হবে। কাঁথির শৌলা থেকে পেটুয়াঘাট পর্যন্ত উন্নয়ন পর্ষদের আওতাভুক্ত করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "এটা কোনও মেরিন ড্রাইভ নয়। চেন্নাই, মুম্বইয়ের মতো মেরিন ড্রাইভ করতে হবে।"

আগামী দিনে তাজপুরের অদূরে দাদনপাত্রবাড়ে তৈরি হতে পারে গভীর সমুদ্রবন্দর। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, "১৭০০ একর জমি আমাদের হাতে আছে। তাছাড়া সমুদ্রের গভীরতা ভালো। সমুদ্রবন্দর হলে অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে। পাশাপাশি ফরেষ্টের কোন কাজ হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ২৫০কোটি টাকার নিজস্ব তহবিল তৈরি করে দিয়েছিলেন। সেটা মেলা-খেলাতে খরচা করেনি। তাতে হাত দিতে পারেনি। অতীত বাদ দিয়ে ভালো কাজ হবে।" দিঘায় এবার কীভাবে রথযাত্রা হবে সে বিষয়ে মুখ্যসচিবকে উপযুক্ত ব্যবস্থা করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement