১৪ এপ্রিল চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষ্যে অস্ট্রিয়ায় বরফের মাঝে বিশেষ দিন উদযাপনে মেতেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Alia Bhatt)। মোমবাতির স্নিগ্ধ আলোয় প্রশান্তিদায়ক, রোম্যান্টিক-মায়াবী পরিবেশে মাখমাখ প্রেমের মুহূর্তের কয়েক ঝলক সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন রণবীর ঘরণি। বিয়ের চতুর্থ জন্মদিন সেলিব্রেশনের পরই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে লেন্সবন্দি হয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ। ধবধবে সাদা ঢিলেঢালা পোশাক আর এলোমেলো চুল, ঠোঁটের কোণে মৃদু হাসি। আচমকা কেন হাসপাতালের বাইরে আলিয়া?
সেলেব পাপারাজ্জি তাঁর সোশাল মিডিয়ায় আলিয়ার ভিডিও শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল। বিবাহবার্ষিকী উদযাপনের পরই সুখবর দেবেন আলিয়া? জোর চর্চা নেটভুবনে। নেটিজেনের একাংশ তো উচ্ছ্বাস প্রকাশ করে জানতে চেয়েছেন, দীপিকার পর এবার তাহলে রণবীর আলিয়ার জীবনেও নতুন অতিথি আসছে? রণবীরের প্রাক্তন আর বর্তমান অর্থাৎ দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটকে নিয়ে তুলনা নতুন কোনও বিষয় নয়। কাকতালীয়ভাবে দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার দিনই হাসপাতালের বাইরে আলিয়া দেখে ফের তুলনা!
যদিও চর্চার মাঝে এখনও মুখ খোলনেনি দম্পতি। হাসপাতালের সামনে আলিয়াকে দেখে অনেকে আবার উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন, 'পরিবারে সবাই ঠিক আছে তো?' সঞ্জয়লীলা বনসালীর বহু প্রতিক্ষীত 'লাভ অ্যান্ড ওয়ার'এ ফের দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। সঙ্গে রয়েছেন ভিকি কৌশলও। আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আলিয়ার নতুন ছবি 'আলফা'।
রণবীরের প্রাক্তন আর বর্তমান অর্থাৎ দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটকে নিয়ে তুলনা নতুন কোনও বিষয় নয়। কাকতালীয়ভাবে দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার দিনই হাসপাতালের বাইরে আলিয়া দেখে ফের তুলনা!
অন্যদিকে মা হওয়ার পর 'রাকা'র হাত ধরে বড় পর্দায় প্রত্যাবর্তন দীপিকার। হাতে আরও বেশ কিছু ছবির কাজও রয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ায় পরবর্তী ছবির কাজ চালিয়ে যাবেন নাকি বিরতি নেবেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি বলিউডের মস্তানি। তবে গর্ভাবস্থাতেও 'কল্কি'র শুটিং করেছিলেন। শুধু তাই নয়, বেবি বাম্প আগলে সিনেমার প্রচারেও অংশ নিয়েছিলেন 'লেডি সিংহম'।
