shono
Advertisement
Samik Bhattacharya

পার্থর নাটক দেখে মুগ্ধ, 'শিল্পী-শিল্পসত্ত্বাকে খুনের অধিকার নেই রাজনীতির', স্পষ্ট বার্তা শমীকের

নাটক দেখার পর গ্রিন রুমে গিয়ে পার্থ-সহ অভিনেতাদের অভিনন্দন জানান মুগ্ধ শমীক। অ্যাকাডেমি চত্বরে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, "শিল্পী এবং শিল্পসত্ত্বাকে খুন করার অধিকার কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তথা সরকারের নেই। নাটক নাটকের মতো চলবে।"
Published By: Sayani SenPosted: 09:03 AM May 17, 2026Updated: 10:57 AM May 17, 2026

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অভিনয় করছেন মঞ্চে। আর দর্শকাসনে বসে সেই নাটক দেখছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের সৃষ্টি, জীবনদর্শন অবলম্বনে 'আ-শক্তি' নাটক দেখতে শনিবার অ্যাকাডেমিতে উপস্থিত ছিলেন শমীক। যে নাটকে অভিনেতা ছিলেন পার্থ ভৌমিক। রাজ্যে পালাবদলের পর এই দৃশ্য রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

সাহিত্য-নাটকের অনুরাগী বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর প্রিয় কবি সেই শক্তি। কবির টানেই শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। বিরোধী রাজনৈতিক দলের শীর্ষনেতা তথা সাংসদ সেই নাটকের অভিনেতা হলেও সেটা কোনও বাধা মনে হয়নি বিজেপির শমীকের কাছে। মুগ্ধ হয়েই তিনি উপভোগ করেছেন পার্থর অভিনয়। নাট্যদল 'পূর্ব-পশ্চিম' প্রযোজিত ওই নাটকের নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়।

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শমীক ভট্টাচার্য। ছবি: ফেসবুক

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেবশংকর হালদার। 'কলকাতা' শহরের রূপক চরিত্রে অভিনয় করেছেন সাংসদ পার্থ। এদিন বিকেলে সেই নাটক দেখার পর গ্রিন রুমে গিয়ে পার্থ-সহ অভিনেতাদের অভিনন্দন জানিয়েছেন মুগ্ধ শমীক। তার পর অ্যাকাডেমি চত্বরে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, "শিল্পী এবং শিল্পসত্তাকে খুন করার অধিকার কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তথা সরকারের নেই। নাটক নাটকের মতো চলবে।"

অভিনেতা পার্থ ভৌমিকের অভিনয় দক্ষতার প্রশংসা করে শমীক বলেন, "পার্থ যখন নেতা হয়নি, তখন থেকে আমি ওর অভিনয় দেখেছি। নেতা পার্থ আমার কাছে নতুন ছিল, অভিনেতা নয়।" বিজেপি সরকারের আমলে রাজ্যে শিল্পীদের জন্য বড় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে শমীক বলেন, "পুণেতে যেমন ফিল্ম ইনস্টিটিউট আছে, কলকাতাতেও নাট্যচর্চার কেন্দ্র তৈরি হবে। একমাসের মধ্যে সরকারি ঘোষণা পাবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement