shono
Advertisement
Jasprit Bumrah

'বুমরাহ তো আমার থেকে স্লোয়ার শিখেছে', চাঞ্চল্যকর দাবি পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

পাকিস্তানে জন্ম হলেও সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে খেলেছেন জাহুর খান। তাঁর চাঞ্চল্যকর দাবি, নতুন অ্যাকশনে বুমরাহকে স্লোয়ার বল করা শিখিয়েছেন তিনি।
Published By: Arpan DasPosted: 01:59 PM Mar 11, 2026Updated: 01:59 PM Mar 11, 2026

জশপ্রীত বুমরাহ স্লোয়ার শিখেছেন পাক বংশোদ্ভূত ক্রিকেটারের কাছে! এমনটাই দাবি জাহুর খানের। পাকিস্তানে জন্ম হলেও সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে তিনি খেলেছেন। এখন তাঁর চাঞ্চল্যকর দাবি, নতুন অ্যাকশনে বুমরাহকে স্লোয়ার বল করা শিখিয়েছেন তিনি।

Advertisement

বিশ্বকাপে মাতিয়ে দিয়েছেন জশপ্রীত বুমরাহ। ব্যাটারদের জন্য তিনি আতঙ্কের নাম। টুর্নামেন্ট জুড়ে পেয়েছেন ১৪টি উইকেট। তবে তথ্য-পরিসংখ্যানের থেকেও বড় হল, বুমরাহ বল করতে এলে ব্যাটাররা রান করার চেষ্টাই করছেন না। তাঁর ভাণ্ডারে যেমন ইয়র্কার-অস্ত্র আছে, তেমনই স্লোয়ার বলে নাস্তানাবুদ করেছেন হ্যারি ব্রুক, রাচীন রবীন্দ্ররা।

তবে এখন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার জাহুর খান বলছেন, বুমরাহ এই টেকনিক আয়ত্ত করেছেন তাঁর থেকে। ২০১৯ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীর পেসারের কথায়, "বুমরাহ আগে সাদামাটা অ্যাকশনে স্লোয়ার করত। আবু ধাবিতে একটা ম্যাচে বুমরাহরা প্রচুর রান দিয়েছিলেন। সে বছর প্রবল গরমে সেপ্টেম্বরে আইপিএল হচ্ছিল। তাই মুম্বই ইন্ডিয়ান্স আমাকে ডেকে পাঠায়। টি-১০ লিগের দৌলতে জাহির খানরা আমাকে চিনতেন। আমি নেটে প্রথম বলটা ইয়র্কার করি। তারপর পাঁচটা স্লোয়ার।"

তার সংযোজন, "বুমরাহ আমাকে এসে বলেন, এটা কীভাবে সম্ভব? তারপর নেটে স্লোয়ার বাউন্সারে ব্যাটারকে পরাস্ত করি। তাতে শেন বন্ড বলেন, 'তোমার গ্রিপ কীরকম? তুমি কি অফ-কাটার করো?' আমি তখন কীভাবে বল করি, সেটা দেখাই। তারপর বুমরাহ জিজ্ঞেস করেন আমার গ্রিপ কীরকম? আমি ওকে দেখালাম যে আমি কীভাবে বল করি। ও মুগ্ধ হয়ে বলে, 'এটা তো আলাদাই বিষয়।' আমি তো আমিরশাহীর বোলার, আর ও বিশ্বসেরা। আমি খুব খুশি হয়েছিলাম যে ওর মতো তারকা আমার মতো একজনের পরামর্শ নিয়েছিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement