টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলছে ভারত। টানা দু'বার এই ট্রফি জেতার ইতিহাস নেই কোনও দলের। মেন ইন ব্লুর সামনে সেই 'ফাঁড়া' দূর করার হাতছানি। কিন্তু ভাগ্য কি সূর্যকুমার যাদবদের সহায় হবে? নাকি শনির রোষে ছারখার হয়ে যাবে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন? প্রতিপক্ষ নিউজিল্যান্ডের জন্যই বা জ্যোতিষশাস্ত্রে কী রয়েছে? ফাইনালের আগে একনজরে দেখে নেওয়া যাক।
জ্যোতিষী মৃগাঙ্ক ভট্টাচার্য বলছেন, "আহমেদাবাদে ফাইনাল হবে ৮ মার্চ। এই ৮ তারিখটা শনির দিন। ফলে বিশ্বকাপ ফাইনালে শনির প্রভাব থাকবে। ভারতের নীল জার্সি এবং নিউজিল্যান্ডের কালো জার্সি-দুটো রংই শনিদেবের রং। তাই ফাইনালে দুই দলের ক্রিকেটারদের আচরণের উপরে অনেকখানি নির্ভর করবে ম্যাচের ভাগ্য। অতিরিক্ত আগ্রাসন দেখালে নেতিবাচক ফলের সম্ভাবনা বেশি। যে দল খানিকটা সংযত থাকবে, ম্যাচের রাশ তাদের হাতে থাকতে পারে।" তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, শনির প্রভাব ভারতের পক্ষে চিন্তার হতে পারে।
ফাইনালে ভারতের জন্য ইশান কিষানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মৃগাঙ্কর কথায়, ভারতের হয়ে তিন নম্বরে যে ব্যাট করতে নামবে সে খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও দুই দলের ৬ নম্বর ব্যাটারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ম্যাচ চলাকালীন দুই ইনিংসের অষ্টম এবং ১৮তম ওভার খুব গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছেন মৃগাঙ্ক। তাঁর কথায়, "অষ্টম এবং ১৮তম ওভারে এমন কিছু হতে পারে যেটা ম্যাচের রং বদলে দেবে। দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারেই স্পষ্ট হয়ে যাবে কে জিততে চলেছে। তবে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মধ্যে। প্রথমে ব্যাট করা দল যদি ১৮০ থেকে ১৯০ পর্যন্ত রান তুলে ফেলে তাহলে জয় কার্যত নিশ্চিত।" তবে জ্যোতিষীর সতর্কবার্তা, বৃহস্পতি কিছুটা ঝুঁকে রয়েছে নিউজিল্যান্ডের দিকে। তাই ফাইনাল জেতার ৪৫ শতাংশ সম্ভাবনা রয়েছে কিউয়িদের।
গোটা বিশ্বকাপজুড়ে ভারতকে ভুগিয়েছে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর অফ ফর্ম। বিশ্বের সেরা টি-২০ ব্যাটার এবং বোলার হয়েও তাঁরা চূড়ান্ত ব্যর্থ। অভিষেককে নিয়ে মৃগাঙ্ক অবশ্য আশবাদী। বলেছেন, "চেষ্টা করছে অভিষেক। আগে ব্যর্থ হলেও ফাইনালে রান পেতে পারে। অধিনায়ক সূর্যকুমার যাদবও রান করতে পারে। ভাগ্য় সূর্যর সঙ্গে রয়েছে। ফাইনালে আরও সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে হবে তাঁকে। সঞ্জু স্যামসনও সেঞ্চুরি করতেই পারেন ফাইনালে। কারণ এখন তাঁর বৃহস্পতির অবস্থান ভালো।"
বরুণকে নিয়ে অবশ্য সংশয় থেকে যাচ্ছে। জ্যোতিষী বলছেন, "জন্মের তারিখে বুঝছি বরুণের সাড়ে সাতি চলছে। তাই পরিশ্রম করলেও প্রত্যাশিত ফল মিলছে না। ফাইনালেও হয়তো সেরকম ভালো পারফর্ম করতে পারবে না।" ফাইনালে ভারতের জন্য ইশান কিষানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মৃগাঙ্কর কথায়, ভারতের হয়ে তিন নম্বরে যে ব্যাট করতে নামবে সে খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও দুই দলের ৬ নম্বর ব্যাটারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও তিনি বলছেন, প্রথমে ব্যাট করলে নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনা বেশি।
