shono
Advertisement
Vaibhav Sooryavanshi

মারামারি কাণ্ডে বড় শাস্তি বৈভবকে! তরুণ তুর্কির ব্যর্থতাতেও আফগানদের বিরুদ্ধে সহজ জয় ভারত 'এ'-র

ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতে শীর্ষে আছে ভারত 'এ'।
Published By: Arpan DasPosted: 06:35 PM Jun 17, 2026Updated: 06:35 PM Jun 17, 2026

আগের ম্যাচে মারামারিতে বিতর্কে জড়িয়েছিল বৈভব সূর্যবংশী। অনেকেই তার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কথা উঠেছিল ব্যাট দিয়ে জবাব দেওয়ার। কিন্তু ১৫ বছর বয়সি তারকার ব্যাট থেকে এদিনও বড় রান এল না। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ' দল ১০১ রানে জিতেছে। ভারতের তিন ব্যাটার হাফসেঞ্চুরি করেছেন। ৪ উইকেট পেয়েছেন তরুণ পেসার নিশান্ত সান্ধু। কিন্তু বৈভবকে নিয়ে অনেকেই চিন্তিত। জানা যাচ্ছে, তাঁর ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। 

Advertisement

টসে জিতে আফগান অধিনায়ক ইমরান মীর বল করার সিদ্ধান্ত নেন। প্রিয়াংশ আর্য ৫৮ রান করেন। অধিনায়ক তিলক বর্মা করেন ৫৯ রান। কুমার কুশাগ্রর ব্যাট থেকে আসে ৫৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৩১৯ রান করে ভারত 'এ' দল। কিন্তু ব্যাট চলেনি বৈভবের। ২৮ বলে ৩৮ রান করে। শুরুটা নিজের ছন্দেই করেছিল। ৪টে চার ও দুটো ছয় মারে। কিন্তু লম্বা ইনিংস খেলতে পারছে না। অনেকেরই ধারণা, টি-টোয়েন্টি ক্রিকেটের ঘরানা থেকে বৈভব বেরিয়ে আসতে পারছে না। তাকে আরও সময় দেওয়া উচিত। আবার অনেকের মতে, বৈভবের প্রতিভা প্রশ্নাতীত। তাকে ম্যাচ খেলিয়েই তৈরি করতে হবে।

জবাবে আফগানদের ইনিংস ২১৮ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৫৭ রান করেন বাহির শাহ। ৩১ রান দিয়ে ৪ উইকেট তোলেন নিশান্ত সান্ধু। ২টো উইকেট যশ ঠাকুরের। একটি করে উইকেট পান অংশুল কাম্বোজ, বিপরাজ নিগম, সূর্যাংশ শেডগে, অনুকূল রায়। ভারত জেতে ১০১ রানে। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতে শীর্ষে আছে ভারত 'এ'।

গত ম্যাচে মহা বিতর্কে জড়ায় বৈভব। সুপার ওভারের শেষে ম্যাচ হারার পর শ্রীলঙ্কা 'এ' দলের ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। জানা যায়, শ্রীলঙ্কার ক্রিকেটাররাই বৈভবকে খোঁচা দিয়ে বলে, 'এবার বাড়ি যাও।' তাতেই চটে যায় ১৫ বছর বয়সি ব্যাটার। জানা গিয়েছে, ম্যাচ রেফারি বৈভবের ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই ভাবে অধিনায়ক তিলক বর্মার ৩০ শতাংশ কাটা হতে পারে। তবে 'এ' দলের ম্যাচের ক্ষেত্রে আইসিসি সরাসরি সিদ্ধান্ত নেয় না। তা নির্ভর করে ওই দেশের বোর্ডের উপর। অর্থাৎ এবার বিসিসিআইকে ঠিক করতে হবে, বৈভব ও তিলককে শাস্তি দেবে কি না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement