shono
Advertisement
Harrasment

ভারতীয় পুরুষদের পৌরুষ-ভাবনা কত ঠুনকো, বোঝায় অ্যাসিড হামলা

এদের মনোজগতের পরিবর্তন কি ঘটবে? এহেন অপরাধীর ৫-৭ বছরের সাজার বদলে আরও কড়া শাস্তির দাবি করেছে সুপ্রিম কোর্ট।
Published By: Biswadip DeyPosted: 03:47 PM May 06, 2026Updated: 03:47 PM May 06, 2026

অ্যাসিড আক্রমণের ঘটনায় অপরাধীর ৫-৭ বছরের সাজার বদলে আরও কড়া শাস্তি দরকার। মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। ভারতীয় পুরুষদের পৌরুষ-ভাবনা যে কত ঠুনকো, তা বুঝতে পারা যায় অ্যাসিড আক্রমণের ঘটনা থেকে। এদের মনোজগতের পরিবর্তন কি ঘটবে?

Advertisement

মেয়েটিকে মনে-মনে কল্পনা করে যুবকটি। এ পর্যন্ত যাও-বা চলে যায়, পরের ধাপে, যুবকটি যা করে বসল, সমর্থন করা যায় না। সে মেয়েটির ফোনে ন্যুড ছবি ও পর্নোগ্রাফির লিঙ্ক পাঠাতে থাকে। একদিন কলেজে, সবার সামনে, মেয়েটি চেপে ধরল যুবকটিকে। জানতে চাইল, সে কেন এমন করে! তুলে রাখল ছেলেটির ছবি। এমনকী, ছেলেটির বাড়িতে অবধি পৌঁছে গেল। তার অপকীর্তির কথা জানিয়ে দিল বাড়ির লোকদের। ছেলেটি বারণ করার চেষ্টা করে, অস্বীকার করতে চায়। কিন্তু মেয়েটি তত বেশি করে সত্য তুলে ধরে।

এরপরে ঘটনাটি শিহরন জাগানো। ক্ষুব্ধ যুবকটি প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে নিয়ে আসে অ্যাসিড। ক্লাসঘরে সকলের সামনে ছুড়ে দেয় মেয়েটির মুখ লক্ষ্য করে। মেয়েটি চিৎকার করে ওঠে। তবে সেটা সত্যিকারের অ্যাসিড ছিল না। আসলে, যুবকটি চেয়েছিল মেয়েটিকে শিক্ষা দিতে, ভয় পাইয়ে দিতে। বেশি বাড়াবাড়ি করলে এবার সত্যিকারের অ্যাসিড ছুড়ে দেবে– এই বলে শাসায়। মেয়েটি ততক্ষণে ত্রাসে, আতঙ্কে দুমড়ে গিয়েছে। সে যতবার ভাবে, মুখে সত্যিই অ্যাসিড পড়লে কী হতে পারত, ততবার চমকে চমকে ওঠে।

অ্যাসিড অ্যাটাকের ঘটনায় অপরাধীর ৫-৭ বছরের সাজার পরিবর্তে আরও কড়া শাস্তির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। ১০-১৫ আগে সুপ্রিম কোর্ট খোলা বাজারে অ্যাসিড বিক্রির উপর নিধেষাজ্ঞা জারি করে। এবার, অ্যাসিড আক্রমণের প্রবণতার বিরুদ্ধে কঠোরতর অবস্থান নেওয়ার দিকে এগল।

কিছু দিন আগে ‘অ্যামাজন প্রাইম’-এ রিলিজ করেছে সুরেশ ত্রিবেণি নির্মিত ‘সুবেদার’। সেখানে এই সম্ভাব্য অ্যাসিড আক্রমণের গল্পটি দেখানো হয়েছে। প্রেমে ব্যর্থ হলে, প্রেমিকা অন্যের হৃদয়লগ্ন হলে, প্রত্যাখ্যাত পুরুষ-মন এতখানি আঘাত পায় যে, বদলা নিতে তৎপর হয়ে। এই পৌরুষ আমাদের চেনা ও অচেনা, একই সঙ্গে। ‘চেনা’ কারণ এমন পুরুষ ভারতীয় সমাজে অঢেল, যারা প্রত্যাখ্যান সহ্য করতে পারে না, প্রত্যাখ্যানকে অসম্মান ও অমর্যাদা বলে ভাবে। ‘অচেনা’ কারণ প্রেমে ব্যর্থ না হলে, আঘাত না পেলে, প্রেমের রসাস্বাদন সম্ভব নয়, এই ধারণা কেন যে এখনও ভারতীয় পুরুষরা বুঝতে ব্যর্থ হল, তা বোধের অগম্য। ব্যর্থ প্রেমিক, অ্যাসিড ছুড়ে, একদা যে-মেয়েটিকে সে চেয়েছিল গভীরভাবে, তার মুখই পুড়িয়ে দিয়ে তাকে কদর্য করে তুলছে– এ ঘটনার অভাব নেই। যাকে আমি পেলাম না, তাকে কেউই পূর্ণরূপে পাবে না, এই আক্রোশ থেকেই অ্যাসিড ছোড়া হয়। অ্যাসিড আক্রান্ত মেয়েটির শরীরে যেমন এর ছাপ পড়ে, তেমনই মনেও দীর্ঘস্থায়ী ছাপ পড়ে। লেখাপড়ার জগৎ হোক বা সাংসারিক বৃত্ত– সবই অনিশ্চিত হয়ে পড়ে। অনেক মেয়েকে আবার জোর করে অ্যাসিড খাওয়ানো হয়। এতে যা ক্ষতি হয়, তা অভ্যন্তরীণ।

সম্প্রতি, অ্যাসিড অ্যাটাকের ঘটনায় অপরাধীর ৫-৭ বছরের সাজার পরিবর্তে আরও কড়া শাস্তির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। ১০-১৫ আগে সুপ্রিম কোর্ট খোলা বাজারে অ্যাসিড বিক্রির উপর নিধেষাজ্ঞা জারি করে। এবার, অ্যাসিড আক্রমণের প্রবণতার বিরুদ্ধে কঠোরতর অবস্থান নেওয়ার দিকে এগল। ভারতীয় পুরুষদের পৌরুষ-ভাবনা যে কত ঠুনকো, তা বুঝতে পারা যায় অ্যাসিড আক্রমণের ঘটনা থেকে। এদের মনোজগতের পরিবর্তন কি ঘটবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার