shono
Advertisement
Floral Skincare Tips

কৃত্রিম প্রসাধনীকে বলুন 'না'! পদ্ম থেকে গোলাপ, এই ৫ ফুলেই লুকিয়ে রূপটানের জাদু

প্রকৃতিজাত উপাদান ত্বকের যত্নে উপকারী হতে পারে, তবে প্রাকৃতিক মানেই সবার জন্য নিরাপদ নয়। তাই যে কোনও ঘরোয়া প্রসাধনী সরাসরি মুখে লাগানোর আগে সাবধানী হতে হবে।
Published By: Utsa TarafdarPosted: 03:34 PM Aug 29, 2026Updated: 04:20 PM Aug 29, 2026

রূপচর্চায় ফুলের (Floral Skincare Tips) ব্যবহার নতুন নয়। নানাবিধ ভেষজর মধ্যেই ফুলও ছিল প্রাচীন ভারতের রূপচর্চার এক অবিচ্ছেদ্য অঙ্গ। আজকের কৃত্রিম উপাদানে ভরা সিরাম, ক্রিম, জেলের থেকে যে তা অনেক গুণ বেশি কার্যকর ছিল, সে কথা বলাই বাহুল্য। তবে চাইলে আজও কৃত্রিম প্রসাধনীগুলিকে বুড়ো আঙুল দেখিয়ে, নানাবিধ ফুলকে করে তোলা যায় রোজের স্কিনকেয়ারের অংশ। অথবা এইসব ফুলের গুণে সমৃদ্ধ আয়ুর্বেদিক প্রসাধনী কিনতেও পারা যায়।

Advertisement

গোলাপ
গোলাপ ও গোলাপজল প্রাচীন রূপচর্চায় বহুল ব্যবহৃত। গোলাপে কিছু পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও জীবাণুনাশক উপাদান পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে কিছু গবেষণায়। গোলাপের নির্যাস ত্বককে শান্ত রাখে এবং সতেজ করে তোলে।
গোলাপজলের সঙ্গে বেসন ও মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা যেতে পারে। অথবা তুলোয় স্রেফ গোলাপজল নিয়ে প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে তা।

জাফরান
জাফরান বা কেশর ক্রোকাস স্যাটিভাস ফুল থেকে পাওয়া যায়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ত্বককে উজ্জ্বল করে তোলে কেশরের নিয়মিত ব্যবহার। দুধ, চন্দন, মধু প্রভৃতির সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানানো যায় কেশর দিয়ে। তবে সপ্তাহে একবারের বেশি তা না ব্যবহার করাই ভালো।

পদ্মফুল
এই ফুল ভারতীয় সংস্কৃতিতে সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক তো বটেই, ত্বকের স্বাস্থ্যরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পদ্মের। পদ্মের নির্যাসে প্রভূত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। চাইলে পদ্মের পাপড়ি বেটে বেসনের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানানো যায়। বর্তমানে অবশ্যে এত খাটনির দরকার পড়ে না। পদ্মফুলের নির্যাস গুঁড়ো অবস্থায় কিনে তা অন্যান্য উপাদানের সঙ্গে মেশানো যেতে পারে।

জুঁইফুল
জুঁই ফুলের সুগন্ধি তেল মালিশ ও স্নানের আয়োজনে ব্যবহৃত হত। এর সুগন্ধ প্রশান্তিদায়ক, তবে সরাসরি জুঁইয়ের তেল মুখে লাগানো উচিত নয়। জুঁইফুল-যুক্ত এসেনশিয়াল অয়েল স্নানের জলে মেশান যেতে পারে। এতে শরীর মন শান্ত হয়, ঘুম ভালো হয়।

তবে স্কিনকেয়ারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। প্রকৃতিজাত উপাদান ত্বকের যত্নে উপকারী হতে পারে, তবে প্রাকৃতিক মানেই সবার জন্য নিরাপদ নয়। যে কোনও ঘরোয়া প্রসাধনী সরাসরি মুখে লাগানোর আগে সাবধানী হতে হবে। ত্বক সংবেদনশীল হলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement