shono
Advertisement
Water Tank Cooling Tips

গ্রীষ্মের দাবদাহেও জুড়োবে প্রাণ! গরমকালে কোন উপায়ে ঠান্ডা রাখবেন ট্যাঙ্কের জল?

বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। প্রখর রোদ। সঙ্গে ভ্যাপসা গরম। প্রাণ ওষ্ঠাগত প্রায়। বাড়ির কল খুললেই দুপুরে ফুটন্ত জল বেরোয়। এই জলে স্নান দূরে থাক, হাত ধুলেও ছ্যাঁকা লাগে। এ সমস্যা ঘরেঘরে। এমনকী বাইরেও। অর্থাৎ স্কুল, অফিস-কাছারি সবেতেই। ছাদের প্লাস্টিক ট্যাঙ্ক গরমে এতটাই তেতে যায় যে সেই জল আর ব্যবহারের উপযুক্ত থাকে না। তাই, ব্যবস্থা না নিলেই ভুগতে হয় গোটা গ্রীষ্মজুড়ে। কয়েকটি উপায়ে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। ঠিক কোন কাজটি করলেই মিলবে মুক্তি? জেনে নিন। 
Published By: Buddhadeb HalderPosted: 08:55 PM Apr 01, 2026Updated: 04:12 PM Apr 02, 2026

বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। প্রখর রোদ। সঙ্গে ভ্যাপসা গরম। প্রাণ ওষ্ঠাগত প্রায়। বাড়ির কল খুললেই দুপুরে ফুটন্ত জল বেরোয়। এই জলে স্নান দূরে থাক, হাত ধুলেও ছ্যাঁকা লাগে। এ সমস্যা ঘরেঘরে। এমনকী বাইরেও। অর্থাৎ স্কুল, অফিস-কাছারি সবেতেই। ছাদের প্লাস্টিক ট্যাঙ্ক (Water Tank) গরমে এতটাই তেতে যায় যে সেই জল আর ব্যবহারের উপযুক্ত থাকে না। তাই, ব্যবস্থা না নিলেই ভুগতে হয় গোটা গ্রীষ্মজুড়ে। কয়েকটি উপায়ে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। ঠিক কোন কাজটি করলেই মিলবে মুক্তি? জেনে নিন। 

Advertisement

প্রতীকী ছবি

১) বিজ্ঞান বলছে, গাঢ় রং দ্রুত তাপ শোষণ করে। আমাদের বাড়ির অধিকাংশ ট্যাঙ্কই কালো রঙের হয়। কিংবা নীল। ফলে সূর্যের তেজ সহজেই জল ফুটিয়ে দেয়। সমাধান হিসেবে ট্যাঙ্কের গায়ে সাদা রং করা যেতে পারে। সাদা রং তাপ প্রতিফলিত করে। ফলে ট্যাঙ্ক গরম হয় না। আরও সস্তা উপায় হল চুন ও ফেভিকলের মিশ্রণ। এই মিশ্রণের একটি মোটা প্রলেপ ট্যাঙ্কের গায়ে লাগিয়ে দিলে রোদের তেজ ভেতরে ঢুকতে পারে না। ফলে ট্যাঙ্কের জল থাকে ঠান্ডা।

২) ট্যাঙ্কটিকে সরাসরি সূর্যের আলো থেকে আড়াল করাও জরুরি। ছাদের ওপর যেখানে ট্যাঙ্ক রয়েছে, সেখানে বাঁশের চাটাই বা গ্রিন নেট দিয়ে একটি শেড বা ছাউনি তৈরি করে ফেলুন। এতে ট্যাঙ্ক সরাসরি রোদের সংস্পর্শে আসবে না। তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে।

প্রতীকী ছবি

৩) বাজারে এখন ইনসুলেশন কভার বা জ্যাকেট কিনতে পাওয়া যায়। তবে খরচ বাঁচাতে বাড়িতেই থার্মোকলের শিট ব্যবহার করা যায়। ট্যাঙ্কের চারপাশ থার্মোকল দিয়ে ভালো করে মুড়িয়ে দিলে বাইরের উত্তাপ ভেতরে পৌঁছাতে পারে না। এটি অনেকটা থার্মোফ্লাস্কের মতো কাজ করে।

৪) অনেকের ক্ষেত্রে ট্যাঙ্ক ছায়ায় থাকলেও পাইপ দিয়ে গরম জল আসে। এর প্রধান কারণ খোলা প্লাস্টিকের পাইপ রোদে গরম হয়ে থাকে। এক্ষেত্রে পাইপের গায়ে পাটের দড়ি বা ইনসুলেশন টেপ জড়িয়ে দিন। এতে পাইপ ঠান্ডা থাকবে এবং কল খুললেই আরামদায়ক জল পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার