shono
Advertisement
Vastu Plants

সদর দরজায় এই ৭ গাছ থাকলে ফিরবে ভাগ্য, উপচে পড়বে লক্ষ্মীর আশীর্বাদ

বাস্তু মতে, বাড়ির প্রবেশপথ কেবল আসা-যাওয়ার রাস্তা নয়। এটি আসলে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি প্রবেশের প্রধান পথ। গৃহস্থের মঙ্গল ও সমৃদ্ধি নির্ভর করে এই দ্বারের ওপর। দামি আসবাব বা সাজসজ্জা নয়, স্রেফ কয়েকটি বিশেষ চারাগাছই আপনার ভাগ্য বদলে দিতে পারে।
Published By: Buddhadeb HalderPosted: 09:03 PM Apr 04, 2026Updated: 09:03 PM Apr 04, 2026

সকাল হতেই সদর দরজা খোলার সঙ্গে এক চিলতে সবুজের ছোঁয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। বাস্তু মতে, বাড়ির প্রবেশপথ কেবল আসা-যাওয়ার রাস্তা নয়। এটি আসলে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি প্রবেশের প্রধান পথ। গৃহস্থের মঙ্গল ও সমৃদ্ধি নির্ভর করে এই দ্বারের ওপর। দামি আসবাব বা সাজসজ্জা নয়, স্রেফ কয়েকটি বিশেষ চারাগাছই আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রবেশপথে সঠিক গাছ থাকলে যেমন দূষণ কমে, তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে ওঠে ঘর।

Advertisement

সমৃদ্ধির দাওয়াই তুলসী ও মানি প্ল্যান্ট
ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। বাড়ির সদর দরজার সামনে একটি তুলসী মঞ্চ রাখা অত্যন্ত শুভ। এটি নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে বাধা দেয়। এর পাশাপাশি প্রাকৃতিক বায়ু শোধক হিসেবেও তুলসীর জুড়ি নেই। একইভাবে প্রবেশপথে লতিয়ে চলা মানি প্ল্যান্ট শ্রী ও সমৃদ্ধি টানে। লতা যদি উপরের দিকে ওঠে, তবে আর্থিক উন্নতির যোগ বাড়ে। এটি ঘরের বাতাস থেকে টক্সিন দূর করে সতেজতা বজায় রাখে।

ভাগ্যের চাকা ঘোরাবে এই চারাগুলি
যাঁরা গাছের যত্ন নেওয়ার সময় পান না, তাঁদের জন্য স্নেক প্ল্যান্ট সেরা। এটি রাতেও অক্সিজেন সরবরাহ করে। প্রবেশপথের কোণে সামান্য আলোতেই এই গাছ বেড়ে ওঠে। অন্যদিকে অ্যালোভেরা বা ঘৃতকুমারী কেবল ত্বকের যত্নে নয়, বাস্তু দোষ কাটাতেও অদ্বিতীয়। কথিত আছে, দরজায় এই গাছ থাকলে বাইরের কু-দৃষ্টি থেকে পরিবার সুরক্ষিত থাকে।

ফেংশুই ও বাস্তু— উভয় শাস্ত্রেই লাকি ব্যাম্বু অত্যন্ত জনপ্রিয়। ফ্ল্যাটের দরজায় যেখানে রোদ কম পৌঁছয়, সেখানে কাচের পাত্রে জল দিয়ে এই গাছ রাখা যায়। এটি বাড়িতে শান্তি ও পজিটিভ ভাইবস ফিরিয়ে আনে।

স্নিগ্ধতা ও রাজকীয় ছোঁয়া
বাড়ির প্রবেশপথে যদি আভিজাত্যের ছোঁয়া রাখতে চান, তবে অ্যারিকা পাম বেছে নিন। এই গাছ বাতাসের আর্দ্রতা ধরে রাখতে পটু। প্রবেশপথকে এটি একইসঙ্গে স্নিগ্ধ ও মনোরম করে তোলে। এর সঙ্গে রাখতে পারেন পিস লিলি। সাদা ফুলের এই গাছটি দেখতে যেমন সুন্দর, তেমনই এর গুণ। এটি বাতাস দ্রুত শুদ্ধ করে এবং গৃহস্থের মনে প্রশান্তি আনে। সারা দিনের ক্লান্তি শেষে বাড়িতে ঢোকার সময় এই স্নিগ্ধতা আপনার মন ভালো করে দিতে বাধ্য। সঠিক জায়গায় এই সাত গাছ রাখলে বাস্তু মতে আপনার সংসারে সুখ উপচে পড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার